আজ কয়দিন যাবত বিশ্ব নন্দিত নেতা নেলসন মেন্ডলার মৃত্যুতে শোকাহত পৃথিবী । তিনি আমার ভালবাসার একজন প্রিয় নেতা। তাঁর বিখ্যাত উক্তি
"আমার জীবনের সময়টুকু মানুষের জন্য ব্যয় করে,পরিবারকে সময় দিতে পারি নাই,এটা কি আমার ভুল ছিল"?
![]() |
| আমি |
মা কোথায়, কী করে, কেমন আছে। বাবা কোথায়, কী করে, ভাই-বোন কোথায় কেমন আছে বা তারা আমাকে নিয়ে কী ভাবছে তা কখনই চিন্তা করার সুযোগ পাইনি। শুধু কাজ আর কাজ এই ছিল আমার সারাবেলা, সারারাত। কর্মসূচি, সহকর্মী ও মানুষ নিয়েই ছিল আমার দিনরাত্রি। কোথায় ঝড় হয়েছে, বিপন্ন মানুষের জীবন, ছুটে গিয়েছি সেখানে। যেখানে দূর্ঘটনা সেখানেই সদলবলে ছুটে গিয়ে সামিল হয়েছি মানুষের উদ্ধারের রথযাত্রায়। কোন কর্মী অসুস্থ, তাকে সুস্থ করার প্রয়োজনীয় উদ্যেগ নেয়া, নিরীহ মানূষের উপর সবলের অত্যাচার যেখানে, সেখানে হয়েছি প্রতিবাদ মূখর। এসবের কারণে কত জনের শত্রু হয়েছি, হয়েছি অপছন্দের কারণ এর মাশুল আজও গুনছি প্রতিনিয়ত। এভাবেই সময় দিয়েছি মানুষকে জীবনের সারাবেলা। ফলে বউকে যেমন সময় দিতে পারি নাই, সন্তানদেরকেও না। আমি যখন বাসায় ফিরেছি আমার স্নেহের প্রিয় সন্তানরা ঘুমিয়ে গেছে, আবার আমি যখন ঘুমিয়ে আছি সেই ভোর বেলায় আমার সন্তানেরা স্কুলে চলে গেছে, এভাবে তাদেরকে দেখিনি অনেক দিন। আবার ওরা ঢাকায় তো আমি নির্বাচনি এলাকায় মানুষ, মানুষের কাজ ও এলাকার উন্নয়নে ব্যস্ত। এভাবে অনেকগুলো দিনই পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ আত্নীয়স্বজনের সাথে হয়নি মেলামেশা। আমি মেনে নিয়েছিলাম জনগণই আমার পরিবার, তাদের সুখ-দুঃখ নিয়েই আমার সংসার। জীবনের কিছু
সময় কেটে যায় কারাগারে। মোকাবেলা করতে হয়েছে অনেক নির্যাতন ও নিপীড়ন। প্রতিরোধ করতে হয়েছে প্রচন্ডভাবে অনেক বাধা। হারিয়েছি অনেক, বয়ে বেড়াচ্ছি অনেক কষ্ট ও বেদনা। জনগণও দিয়েছে আমায় অনেক, জনগণ আমায় কখনও ফেলে দেয়নি, পার্বত্য জনগণের ভালবাসায় পরিপূর্ণ আমি। এইভাবেই চলে যাচ্ছে আমার জীবন। তাই আজ বড়ই মনে পড়ছে, উপরে দেয়া নেলসন ম্যান্ডেলার বিখ্যাত উক্তিটি, তাই আমাকে আমার জিজ্ঞাসা আমিও কি ভুল করেছি !!
চলমান-২

