Showing posts with label রাজনৈতিক হত্যাকান্ড. Show all posts

পিন্টু মরে নাই, তাকে মেরে ফেলা হয়েছে


.

আরেকটি জেল হত্যাকান্ড ঘটে গেল। পিন্টু মরে নাই, তাকে মেরে ফেলা হয়ছে। প্রায় ৮ বছর পিন্টু কারাগারে। তা না হলে হয়তো পিন্টুকে আরো আগেই ইলিয়াস আলীর পরিণতি বরণ করতে হতো। কারণ অনেক। তার মধ্যে সংসদে পিন্টুর একটি বক্তব্যই কাল হয়েছে। তখন আমরা ক্ষমতায় ছিলাম। সংসদে পিন্টুর সে দিনের বক্তব্যের পর আমরা অনেকে ধারনা করেছিলাম, যদি আবার আওয়ামীলীগ ক্ষমতায় আসে তাহলে পিন্টুর বেঁচে থাকা কঠিন হবে! কারণ চরিত্রগতভাবে আওয়ামীলীগ এরকমই। ইলিয়াস আলী ও সালাউদ্দিনের ক্ষেত্রেও এরকম কিছু কারণ আছে, মহা শক্তিধর ব্যক্তির ক্ষোভ আছে। আমিও এর বাহিরে নই, আল্লাহ রহম করো!

সিটি নির্বাচনের কারচুপি নিয়ে দেশে বিদেশের আলোচনা অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্যও এই সময়টা বেছে নেয়া হয়েছে কিনা, পিন্টু হত্যার জন্য তাও বিবেচনায় রাখা যেতে পারে!

পিন্টুর সাথে শেষ দেখা হয়েছিল ঢাকা কারাগারে, অনেকে বলে পিন্টু খুব মেজাজি, তার প্রতিপক্ষরা বলতো খারাপ মানুষ। আমি কাছ থেকে তাকে যা দেখেছি, কখনওই তাকে খারপ মানুষের অন্তর্ভূক্ত করা যায় না। সে ছিলো অন্যায়ের প্রতিবাদকারী, কেউ কাউকে জুলুম করলে পিন্টু আক্রান্ত ব্যক্তির পক্ষে লড়াই করতেন, সে যে হোক না কেন। তার এমন গুণের ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আমরা তখন ঢাকা জেলে, কারাগার কতৃপক্ষ প্রতিদিনই আমাদের পঁচা মাছ খাওয়াতো। এ অবস্থায় অতিষ্ট হয়ে পিন্টু একদিন জেল সুপারকে ডেকে এনে বললো, আমার নাম পিন্টু, জানেনতো? জেল সুপার বললো, জ্বি, স্যার। পিন্টু আবার বললো, আপনার কারাগার আমার লালবাগ এলাকার মধ্যে, এটা মনে রাখবেন। আর এতো ভিআইপি বন্দীকে আপনি প্রতিদিন পঁচা মাছ খাওয়াবেন, তা বরদাশত করা হবে না। কথাটা মনে রাখবেন। এরপর থেকে আর কোনদিন আমাদেরকে অন্ততপক্ষে ঢাকা জেলে পঁচা মাছ খেতে হয়নি। জেলখানায় পিন্টু সারারাত আমল করতো, সারাদিন কোরআন পাঠ, নামাজ ও তছবি জপতো। আমরা তা দেখে অভিভূত হয়ে পড়তাম।

ঢাকা জেলের পরে আর পিন্টুকে দেখি নাই, তাকে নিয়ে যায় অন্যান্য জেলে। আমি রংপুর কারাগারে গিয়ে শুনি, কয়েকদিন আগেই পিন্টুকে অন্য কারাগারে নিয়ে গেছে। লালমনিরহাট কারাগারে যাওয়ার পর, জেলার আমাকে বললো, স্যার, আপনার এই কক্ষেই নাসির উদ্দিন পিন্টু স্যার ছিলো, তিনদিন আগে অন্য জেলে নিয়ে গেছে।

পিন্টু তোমাকে এরপর আর দেখি নাই প্রায় ৮ বছর। ভালো থেকো পরপারে এই কামনাই করি। জানি না অন্য জেলগুলোতে যেমনি অল্পের জন্য দেখা হয়নি, তেমনি যেন পরপারেও না হয়! আমিন।

টার্নিং পয়েন্ট ও নাটকীয়তার বলি নুরুল ইসলাম ফারুকী?


.

আজ রাত তখন প্রায় নয়টার বেশী, সাবেক এক মন্ত্রী, একজন সাংবাদিক বন্ধু ও আমি বসে চা নাস্তার ফাঁকেফাঁকে আলোচনা করছিলাম, সাবেক এক মন্ত্রী মহোদয়ের বাসায়। হঠাৎ করে মন্ত্রী সাহেব টিভিতে চোখ রেখে আমাদের উদ্দেশ্যে বললেন, দেখো দেখো! আমরা তখন টিভি স্ক্রলের শিরোনামে দেখলাম চ্যানেল আইয়ের ইসলামিক অনুষ্ঠান 'কাফেলা'র উপস্থাপক ও বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ নুরুল ইসলাম ফারুকীকে অজ্ঞাত কিছু সন্ত্রাসী তার নিজ বাসায় ঢুকে গলাকেটে হত্যা করেছে।

নিউজটি পড়ে আমরা নির্বাক হয়ে থাকলাম কিছুক্ষন। কোন হিসাবই আমাদের মিলছে না। কেন, কারা তাকে হত্যা করতে পারে? টিভি থেকে এর বেশী খবর তখন দিতে পারছে না, বুঝাই যাচ্ছিল। আমারা দ্রুত অনলাইলে ঢুকলাম, কিন্তু এর বেশী খবর তখন অনলাইনেও আসে নাই। দীর্ঘক্ষন আমরা আর অন্য কোনো আলোচনায় যেতে পারলাম না। কারণ সাবেক মন্ত্রী মহোদয় বারবার আফসোস করছিলেন আর বলছিলেন, আহা লোকটা বিশ্বের দুর্লভ ইসলামিক ও মুসলিমদের ঐতিহাসিক স্থান সমূহের ছবিগুলো দেখাতো টিভিতে। দেখে অনেক ভাল লাগতো।

এক পর্যায় তিনি সরাসরি আমাকে জিজ্ঞেস করলেন, তোমার কী মনে হচ্ছে? এই হত্যাকান্ডের সাথে কারা জড়িত থাকতে পারে? (আগেই বলে রাখলাম, আমি জানিনা ভুল বলেছি কিনা, ভুল বললে ক্ষমা করবেন পাঠক) আমি কোনোরুপ সময় না নিয়েই বললাম, এতে সরকার জড়িত থাকতে পারে! তিনি বললেন, তাতে সরকারের কী লাভ? আমি বললাম, আমার মনে হচ্ছে সরকার তাদের পতনের শব্দ শুনতে পাচ্ছে, তাই তাদের আরেকটা নাটকীয় ঘটনা ও টার্নিং পয়েন্ট দরকার এবং সেই ঘটনা ও পয়েন্ট বোধহয় এটা!!

সরকারই এই নিরপরাধ ধর্মীয় লোকটাকে বেঁচে নিয়েছে এবং তাকে বলি দিয়েছে। কারণ সরকার বোধহয় আরেকবার পশ্চিমাদের ও ভারতকে বুঝাতে চাচ্ছে বাংলাদেশে মৌলবাদ সত্যিই আছে এবং তা পরিনত হতে পারে জঙ্গিবাদে , যদি এদেশে তাদের মত দল ও সরকার ক্ষমতায় থাকতে না পারে। তাই এমন জঙ্গিবাদের উত্থান ঠেকাতে হলে বাংলাদেশে আওয়ামী লীগকেই ক্ষমতায় রাখতে হবে এবং থাকতে হবে। তা জরুরী, এটি বুঝানোর জন্যই সরকার এই কাজটি করে থাকতে পারে।

আমি আরো বললাম, নিকট অতীতে তাকিয়ে দেখুন হঠাৎ করে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে চলে আসলো কোন বাধা ছাড়াই, নির্বিঘ্নে। হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ আসলো কিন্তু তারা জানতো না, হেফাজতের ওই আন্দোলনের ভেতরের কারণ কি! আসলে সরকার হেফাজতের ওই আন্দোলনটা তৈরী করে আবার নির্বিচারে গুলি করে মাওলানা মেরে পশ্চিমাদের বুঝাতে চেয়েছে দেখুন আপনারা বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘঠেছে এবং তা একমাত্র আওয়ামী লীগের পক্ষেই সম্ভব দমন করা, আর বাকীরা সবাই জঙ্গিদের সাথে জড়িত বা উস্কানি দাতা। কারণ একটু খেয়াল করলেই দেখবেন আজকের অবৈধ সরকারের পুরষ্কার প্রাপ্ত জাতীয় পার্টির মন্ত্রী আনিসুল হক মাহমুদ, জিয়া উদ্দিন বাবলু ও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ড. হাসান মাহমুদ কয়েকজন হেফাজতের নেতাদের সাথে সরকারের পক্ষে গোপন শলা-পরামর্শ করেই হেফাজতের হাজার হাজার নিরীহ নেতা-কর্মীকে ঢাকায় নিয়ে আসে এবং সারা দুনিয়াকে দেখাতে চেয়েছে দেখো তোমরা, এদেশে হাজার হাজার টুপি ওয়ালা দাঁড়ি ওয়ালা এই মানুষগুলোই হচ্ছে জঙ্গি, আর আমরা আওয়ামী সরাকারই রাত জেগে তাদেরকে নিপাত করছি। মজার ব্যাপার হলো, সেই হেফাজত নিপাত জজ্ঞের প্রামাণ্য চিত্র (ভিডিও) সেই কালো রাত শেষ হওয়ার পর পরই সরকার সারা দুনিয়ার কাছে পাঠিয়ে দেয়। আরো খেয়াল করুন হেফাজতের সাথে শেষ দফারফা (মিমাংসা) করার বিষয়টিও ওই একই মন্ত্রীরাই করেছিল!!!

আমার সন্দেহ আরো ঘনিষ্ট হচ্ছে সেখানেই, যেখানে মাওলানা ফারুকী হত্যাকান্ডের পর পরই রাত ১২ টার মধ্যেই সরকার সমর্থক ইসলামিক দলগুলো আগামী রবিবার সারাদেশে হরতাল ঘোষনা করে এবং তারা কোন প্রকার তদন্তের আগেই জামায়াতে ইসলামিকে এই ঘটনার জন্য দায়ী করে। এবং খেয়াল করুন এই ঘটনার মাত্র দু'দিন আগেই সরকার প্রধানের পালিত ও সংসদে ঘোষিত আশ্রিত শামিম ওসমান বলেছেন "বিএনপি জামায়াতকে দমন করার জন্য সে একাই যথেষ্ট" পাশাপাশি এ ঘটনার পরপরই খুব স্বল্প সময়ের মধ্যেই কর্মসুচি এসেছে এবং সরকারের পালিত মিডিয়াগুলোতে শ্যামল বিদ্রোহীরা জঙ্গিবাদের গন্ধ পাচ্ছে, বিষয়গুলোকে পরিকল্পিতই মনে হচ্ছে, আরো মনে হচ্ছে সব কিছুই যেন সাজানো।

এখন দেখার ও বের করার বিষয়, এই ইসলামিক চিন্তাবিদ হত্যাকান্ড ও এর প্রতিবাদে সরকারের পালিত ইসলামিক দলগুলো দিয়ে হরতাল ডাকার মধ্যে সরকার কতটা জড়িত।

আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, দুনিয়ায় বারে বারে, যুগে যুগে স্বৈরাচারী সরকারগুলো তাদের অবৈধ ক্ষমতা রক্ষার জন্য এমন অনেক অপকৌশল নিয়ে থাকে কিন্তু তা কখনও কখনও আত্নরক্ষার পরিবর্তে আত্মনাশ হয়ে যায়, চোখ রাখুন দৃশ্যপটে, সঠিক উত্তর পেলে পেতেও পারেন।

সাবুকে ঘরে ডুকে গুলি!


.

কিছুক্ষণ আগে, আজ রাত দশটা এক মিনিটে কাদের মোল্লার ফাঁসি দিল সরকার। মতান্তরে প্রকাশ, কাদের মোল্লা স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে ছাত্র ইউনিয়নের রাজনীতি করতো। এবং ঐ সময়ে, ফরিদপুরের একজন কামেল পীর ও আওয়ামী লীগ একনিষ্ঠ সমর্থকের বাড়িতে থাকতেন। কেউ কেউ এটাও বলিষ্ঠভাবে বলতে চান, কাদের মোল্লা একজন মুক্তিযোদ্ধা ছিলেন।
যাক….আমার আশংকা হলো, এই মুহূর্তে দেশের অবস্থা খুবই খারাপ। দেশের চারিদিকে বড় রকমের সংঘাতের আলামত দেখা যাচ্ছে। গত মাসাধিককাল ধরে দেশে চরম অস্থিরতা বিরাজ করছে। সংঘাত ছড়িয়ে পড়ছে চতুর্পাশে। লক্ষীপুরে আজ জেলা বিএনপি’র সাধারন সম্পাদক সাহাবউদ্দীন সাবু গুলিবিদ্ধ হয়ে আহত হয়, চারজন পুলিশের গুলিতে নিহত হয়। সাবুকে পুলিশ-র‍্যাব তাঁর নিজ বাড়িতে ঢুকে সরাসরি গুলিবিদ্ধ করে। কুমিল্লায় আরও দুইজন সহ দেশের বিভিন্ন স্থানে অনেক মানুষ আহত-নিহত হয়েছে এবং হচ্ছে বলে খবর আসছে।সাবু'র অবস্থা আশংকাজনক, তার অনেক রক্ত ক্ষরন হয়েছে। তাকে চিকিৎসা করতেও দিচ্ছে না এই অমানবিক সরকারের পেটোয়া বাহীনি। সে এখন জীবন মৃত্যুর মুখোমুখি, দোয়া করি আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে।
সাহাবুদ্দীন সাবুর গুলিবিদ্ধ হওয়ার সংবাদে আমি মর্মাহত। খুবই সুন্দর ও চমৎকার একজন মানুষ। লক্ষীপুর পৌরসভার মেয়র ছিলেন। বয়সে আমার চেয়ে একটু ছোটই হবেন। মাত্র মাসখানেক আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা ব্রিজের পাঁড়ে একটি রেস্টুরেন্টে তাঁর সাথে আমার দেখা হয়। আমি তাকে চিনতে পারি নাই। সে আমাকে চিনে নিয়ে আমার টেবিলে এগিয়ে এসে বসলো। তবুও আমি তাকে চিনতে পারছিলাম না! কারন, সে আগের চেয়ে একটু পরিবর্তন হয়েছে শারীরিকভাবে। পাশের টেবিলে বসা তাঁর একটি ফুটফুটে বাচ্চা। রেস্টুরেন্ট থেকে বের হবার সময় তাঁর বাচ্চাটাকে আদর করতে ইচ্ছে করলো, তাই করলাম। এবং সাবুর কাছ থেকে বিদায় নিলাম।

১/১১ তে আমরা চট্টগ্রাম কারাগারে একসাথে ছিলাম। অনেক স্মৃতি আমাদের সাথে তাঁর। সে বেশ কিছুদিন আমাদের সাথে একই কক্ষে ছিল। সে ছিল সদালাপী, বিনয়ী ও সম্ভাবনাময় রাজনীতিক। আর তাই আমাদের সকলের অনুজ হওয়া সত্বেও, তাঁর সাথে আমাদের গড়ে উঠে বেশ সখ্যতা। অনেক গল্প, আড্ডার স্মৃতি আজ বারবার চোখের সামনে ভেসে আসছে। চট্টগ্রাম কারাগারে তখন আমি, সাবু, চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দীন চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দীন, ফটিকছড়ির সাবেক সাংসদ রফিকুল আনোয়ার, সাবেক সাংসদ সরোয়ার জামাল নিজাম, সাবেক সাংসদ শাজাহান চৌধুরী ও কুমিল্লার সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সী একই কক্ষেই ছিলাম। অপেক্ষার প্রহরে বন্দী-জীবনকে সাবু সহ আমরা কত বেদনাবিধুর আড্ডাই না দিলাম! মনে হচ্ছে এই সেই দিন! আজ সেই সাবু জীবন মৃত্যুর মাঝামাঝি। সাবুর যেদিন জামিন হয়, সেদিন জেলগেটে আবার গ্রেফতার আতংকে সবাইকে না জানিয়ে গোপনে কারাগার থেকে বের হয়ে গেল সে। কি নির্মম! সেদিন ১/১১-এর অবৈধ জরুরী সরকারের হাত থেকে বাঁচার জন্য, জেল থেকে লুকিয়ে বেরিয়ে বাঁচতে পারলেও, রেহাই পেলো না বর্তমান অবৈধ হাসিনা সরকারের হাত থেকে। আজ দেশের চরম ক্রান্তিকাল। গণতন্ত্র মৃত্যু পথযাত্রী। চর দখলের মত ক্ষমতা দখল করে বসে আছে এই সরকার! কাতারে কাতারে মানুষের মৃত্যু ও রক্তের স্রোত মাড়িয়ে তিনি ক্ষমতায় থাকতে চান। তিনি প্রধানমন্ত্রীর পদেই থাকতে চান। মানুষ তাঁকে না মানলে কি আসে যায়! দেশের আজ বড়ই দুর্দিন।