হরতাল শব্দের বুৎপত্তি
হরতাল গুজরাটি শব্দ। তবে বর্তমানে বাংলা ভাষায় বহুল প্রচলিত। এর
আভিধানিক বাংলা অর্থ বিক্ষোভ প্রকাশের জন্য যানবাহন, ব্যবসাবাণিজ্য,
অফিস-আদালত প্রভৃতি নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা। মহাত্মা গান্ধী প্রথম
হরতাল শব্দটি অহিংস আন্দোলন প্রকাশে ব্যবহার করেন।
হরতাল শব্দটি
কিন্তু পুরোপুরি গুজরাটি নয়। ফারসি ‘হর’ ও গুজরাটি ‘তালু’ মিলে নতুন
গুজরাটি শব্দ হরতাল গঠিত। ফারসি ‘হর’ শব্দের অর্থ প্রত্যেক ও গুজরাটি
‘তালু’ শব্দের অর্থ তালা বা কুলুপ। প্রত্যেক দোকান বা প্রতিষ্ঠান বা
যানবাহনে তালা দেয়া হল কিংবা বন্ধ করা হল- এটিই ছিল গুজরাটি হরতাল শব্দের
আদি অর্থ।
সংগৃহীত
This entry was posted on 19 December 2013 . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can skip to the end and leave a response.
