সমঝোতার বৈঠকে দুই দলের প্রস্তাব


.

নির্বাচন ও সমঝোতার বিষয়ে গতকাল তৃতীয় বৈঠকে সরকার দলের প্রতিনিধিদের  কাছে বিএনপি কয়েকটি প্রস্তাব দিয়েছে । নির্বাচনের তফসিল পেছানো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, আলোচনা সাপেক্ষে নির্বাচন কমিশনের পুনর্গঠন, বিরোধী নেতাকর্মীদের মুক্তি, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে প্রশাসনিক পুনর্বিন্যাস, সংসদ ভেঙে দেয়া ও দলীয় কার্যালয়ে প্রশাসনিক বাধা তুলে দিয়ে নেতা-কর্মীদের অবাধ যাতায়াতের সুযোগ দেয়া। 

তবে সুষ্ঠু নির্বাচনের জন্য মৌলিক ও বিস্তারিত আলোচনায় যাননি সরকার দলের প্রতিনিধিরা।
বিএনপি'র প্রস্তাবগুলো তারা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরবেন বলে বিএনপি কে জানিয়েছেন। 
সরকারি দলের পক্ষ থেকে হরতাল-অবরোধসহ চলমান আন্দোলন কর্মসূচি না দেয়ার নিশ্চয়তা চাওয়া হয়েছে বিএনপি'র কাছে। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রাখার বিষয়ে  সরকার দলের নেতারা দাবী করেছেন। তবে এ বিষয়ে বিরোধী দলের পরামর্শও চাওয়া হয়েছে। বৈঠকে কোন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি।