লিখাটি ৫ দিসেম্বর ১৩, ফেবু তে লিখেছিলাম, আজ ব্লগে তুলে রাখলাম।
আজ হতবাক হলাম ৭১ টিভিতে আওয়ামী জোটের সাংসদ মাঈন উদ্দিন খান বাদলের গলা উচিয়ে জাতিকে ধমকানোর শব্দ শুনে।
তিনি আজ বিএনপি নেতা ব্যারিস্টার হায়দার আলীকে ধমকের সুরে বলছিলেন, আর
বলার সুযোগ পাবেন না। আপনারা আন্দোলনের নামে মানুষ মারছেন, সন্ত্রাস ও দেশে
অরাজকতা সৃষ্টি করছেন, এসব বন্ধ করুন, না হলে ফলাফল ভাল হবেনা। এরকম অনেক
কিছুই বলে গায়ের জোরে ধমক দিচ্ছিলেন, যা খুবই অশোভন শুনাচ্ছিল। উনার বডি
ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিলো তিনি যেন ষাঁড়ের মত জাতিকে ঢুঁস মারবেন।
তার এসব দেখে ইচ্ছা হচ্ছিলো সামনাসামনি প্রতিবাদ করে বলি, কিন্তু আমার
সুযোগ ছিল না, আমি সেই টক শো তে ছিলাম না। তিনি বিএনপি নেতাদের কে অর্বাচিন
বললেন।
আমি বাদল সাহেবকে বলবো, গলার আওয়াজ নামিয়ে কথা বলা শোভন ও
শালীন। গলা নামিয়ে কথা বলুন, নাহলে দেশের মানুষ গলা নামিয়ে দিবে। বিএনপি
নেতারা অর্বাচিন নয়, আপনি, মেনন ও ইনুর মত ভাসমান নেতারাই অর্বাচিন। আপনি
বড় বড় কথা বলছেন আজ, নৌকা ছাড়া আসুনতো দেখি কয়টা ভোট পান, ১০০ ভোট পাওয়াও
আপনার পক্ষে সম্ভব নয়। আপনি,ইনু ও মেনন দের কে তো দেখাই আছে অতীতে একাকী কয়
ভোট পেয়েছিলেন। আপনারা গন-বাহিনী করে দেশের মানুষ হত্যা করেছিলেন, ঘুমাতেও
দেন নাই। শেখ মুজিব কেও আঘাত করেছিলেন। শেখ মুজিব জীবিত থাকলে আপনারা
উপযুক্ত জবাব পেতেন, এ কথা শেখ মুজিবের মেয়ে ভুলে গেলেও দেশের মানুষের মনে
আছে। আজ তাঁর অনুপস্থিতিতে নৌকার কান্ডারী সেজেছেন। পশুরাও লজ্জা পায়
কিন্তু আপনারা না। কারন নৌকা ছাড়লে আপনারা অতলে হারিয়ে যাবেন। এদেশের কোন
মানুষ আপনাদের নামও নিবে না এটা আপনারা ভাল করেই বুঝেন। তাই দালালির মাত্রা
সীমা ছাড়িয়ে গেছে।
আপনারা বলেছিলেন বিএনপি আন্দোলন করতে পারবে না,
পারলে আসুন বলে বার বার বিএনপিকে আঘাত করেছেন, উস্কানি দিয়েছেন কিন্তু
বিএনপি দেশের কথা, দেশের মানুষের কথা ভেবে আন্দোলন না করে স্বাভাবিক ও সরল
পথে দাবী আদায় করতে চেয়েছিল। এটাকে আপনারা দুর্বলতা ভেবে তিরস্কার করতেও
ভদ্রতা দেখান নাই। বিএনপি যখন বাধ্য হয়েই আন্দোলনে গেলো আর এতে দেশের মানুষ
অংশগ্রহন করছে মরিয়া হয়ে তখন বলছেন এমন আন্দোলন তো দেখিনাই, এটা কেমন
আন্দোলন, মানুষ মারা যাচ্ছে ইত্যাদি।
হ্যাঁ, মানুষ আপনারাই মারছেন,
জোর করে অন্যায় ভাবে ক্ষমতা দখলে রেখে এবং আবার ক্ষমতায় যাওয়ার হীন চেষ্টার
কারনেই মানুষ জীবন দিচ্ছে। মানুষ মারছেন অবৈধভাবে ক্ষমতায় থাকার লোভে।
পুলিশ-র্যাব-বিজিবি দিয়ে গুলি করে পাখির মত মানুষ মারছেন। সত্যি যদি
মানুষের জন্য মায়া থাকে তবে গুলি বন্ধ করুন, স্বাভাবিক আন্দোলনে ও মিটিং
মিছিলে বাধা দিবেন না, দেখুন কি হয়। রাস্তায় হাটার জায়গা পাবেন না, বের
হওয়াতো দূরে থাক।
আবার বেগম জিয়াকে রাজপথে নামতে বলছেন। পুলিশ-র্যাব
ছাড়া বা গুলি ও গ্রেফতার বন্ধ করে আসুন না, দেশের মানুষ আপনাদের ক্ষমতার
স্বাদ মিটিয়ে দেবে এবং এ উদ্ধত্যপূর্ণ ও অশালীন কথার উপযুক্ত জবাব দেবে।
This entry was posted on 14 December 2013 . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can skip to the end and leave a response.
