হেঁয়ালি কবি!


.

কবি আজকাল যা লিখছেন, তা পড়ে আমার ভালো লাগে। আর ভাবি, এগুলো কি কবির আসল কথা? না কবির লেখার চরিত্রগুলোর জন্য এই সংলাপগুলোর জন্ম দিচ্ছেন প্রতিদিন, প্রতি মুহূর্তে?

আজকাল দেখছি, কবি আবার চিরন্তনী ভালবাসার কথাও বলে যাচ্ছেন। আমার প্রশ্ন, এগুলো কি কবির নিজের ভালবাসার গল্প? না শুধু কবিতার প্রয়োজনেই এসব ভালবাসার কথামালার জন্ম?

বুঝা যায় না! কবি আজকাল অনেক শক্ত শক্ত কথা দিয়ে কবিতা লিখেন, কঠিন সব কবিতা! কিন্তু যদি কবিতার কথাগুলো কবির নিজের কথাই হয়ে থাকে তবে কি কবি আগের জায়গায় থেকে বলছেন? না নতুন মানুষ, নতুন স্থান কাল নিয়ে লিখছেন? মাঝে মাঝে পড়ে মনে হয়, কবি নতুন জায়গা, নতুন মানুষ নিয়ে ধ্যানযোগে আছেন। আবার ভুল করে মনে হয়, না, কবি সাবেক মানুষকে নিয়েই পুরানো সব দিনের কথা বলছেন। বুঝি না বাপু! কবি কোন দিকে তাকিয়ে যত্তোসব ডায়লগ দিয়ে যাচ্ছেন।

হে প্রভু শক্তি দাও মোরে, জ্ঞান দাও মোরে বুঝিবার তরে, কবি চাহিয়াছে কি হে!!