মা দিবস


.

আজ 'মা' দিবস।

মা নেই। (মায়ের মতও কেউ নেই) তিনি চলে গেছেন, যেখানে মানুষকে যেতে হয়। আমার মাও সবার মত আমার কাছে অতি প্রিয়। আমিও তাঁর কাছে তুলনাহীন প্রিয় ও স্নেহের। তিনি আমার উৎসাহ-প্রেরনা।
আজ আমার কাছে তিনি নেই, থাকলে কাছে গিয়ে জড়িয়ে ধরে অনেক আদর করতাম। যেমনি তিনি আমাকে এই বড় বেলায়ও বুকে জড়িয়ে ধরে অনেকক্ষন আদর করতেন।

তবে আমার আরো দুটি 'মা' আছে কিন্তু আজ তারা আমার থেকে অনেক দূরে। মা, তোদেরকে মা দিবসের আদর। ভালো থাকিস সারাজীবন, সারাবেলা, সারাক্ষণ । আমার স্নেহ নিস অনন্তকাল। আমি তোদের অনেক ভালবাসিরে মা।

আই মিস এন্ড লাভ বোথ অব মাই মমস।