বিজেপি বা মোদির জয় নয়, কংগ্রেসের পরাজয়েই আমরা কিছুটা উৎফুল্ল


.

বিজেপি ক্ষমতায় এসেছে কিনা সেটা নিয়ে আমাদের কিছু যায় আসার কথা নয়। নরেন্দ্র মোদিকে নিয়েও আমাদের উচ্ছাস নেই। কিন্তু সমস্যাটা হল, আশায় বুক বাঁধতে ইচ্ছে করে এই ভেবে যে, মোদি বা বিজেপি যতই 'সাম্প্রদায়িক' বা 'উগ্র' হোক না কেন, অন্য রাষ্ট্রের ব্যাপারে হস্তক্ষেপ, বিভেদ বা যুদ্ধ তারা কমই পছন্দ করে কংগ্রেসের তুলনায়। কংগ্রেসের সময় বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদীদের র'-এর অকুন্ঠ সমর্থন করা বাতিল করে দিয়েছিল পরের বারের বিজেপি সরকার। আরেকটা কথাও মনে পড়ে যায়। হাসিনা প্রায়ই বলেন, ২০০১ সালে ভারতকে গ্যাস না দিতে রাজি হওয়ায় নাকি তিনি ক্ষমতায় আসতে পারেননি। যাই হোক, কথাটার সত্যি মিথ্যা নির্ণয় বা বিশ্লেষনে না গিয়ে শুধু এতটুকু বলতে পারি, তিনি ২০০১ এ ক্ষমতায় থাকা বিজেপি সরকারকেই দায়ী করেছেন নিজের ক্ষমতায় যেতে না পারার কারন হিসেবে! সুতরাং বিজেপি'র সাথে হাসিনার সম্পর্ক যে অতটা ভালো নয় বা অন্তত কংগ্রেসের মত মাখামাখি সম্পর্ক নয় - সেটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার পড়ে না। কিন্তু তবুও আশা করতে পারছি না যে, হাসিনাকে তারা নির্লজ্জ সমর্থন দেবে না। না দিলে ভালো।

কিন্তু পরিস্থিতির কতটুকু উন্নতি ঘটবে তা বলা মুশকিল। ব্রাজিল ফ্রান্সের সাথে হারলে আর্জেন্টাইনরা উল্লসিত হয় বা আর্জেন্টাইনরা জার্মানির কাছে হারলে ব্রাজিলিয়ানরা যেমন উল্লসিত হয়, আমাদের অবস্থাটা অনেকটা ওরকম। ফ্রান্সকে আর্জেন্টাইনরা সাপোর্ট করে না, কিন্তু ব্রাজিল হারলে খুশি হয়। ঠিক তেমনি জার্মানিকে ব্রাজিলিয়ানরা সমর্থনের কারনটা হল আর্জেন্টিনার হার। আমাদেরও তেমনি বিজেপির জয়ে খুশি হবার কিছু নেই, কিন্তু কংগ্রেসের হারে স্বস্তি আছে কিছুটা হলেও।