তথাকথিত 'সিএইচটি কমিশন' একটি ষড়যন্ত্রমূলক মিশন নিয়ে পার্বত্য অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। এরা পার্বত্য অঞ্চলকে ঘিরে একটি চক্রান্তিক এজেন্ডা নিয়ে বিভিন্ন দেশে কাজ করছে।
এদের উদ্দেশ্য এদেশের ও পার্বত্যবাসীর জন্য নিরাপদ নয়। এদের বিষয়ে পাহাড়ি - বাংগালী সহ সংশ্লিষ্ট সবাইকে সজাগ, কঠোর ও সতর্ক হওয়ার আহবান জানাচ্ছি।
যেমনি একদিন নবাব সিরাজ উদ দৌলা এদেশের মানুষকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিরর বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহবান করেছিলেন। ঠিক তেমনি আজ সময় এসেছে বাংলাদেশের মানচিত্র পিপাসী এই শকুনদের রুখে দেবার। তা দিতে না পারলে সেদিন আর বেশী দূরে নয়, যেইদিন এই 'সিএইচটি কমিশন' নামক বিদেশি কোম্পানিটি বাংলাদেশের এক দশমাংশ পাহাড়ের সকল লুকায়িত সম্পত্তি লুট করে নিয়ে যাবে সেইদিনের ইস্ট ইন্ডিয়া কোম্পানির মত!! আর বর্তমান পাহাড় ও বাংলাদেশের অবস্থা হবে সিরাজ ও মুর্শিদাবাদের মত।
হায়রে বাংলাদেশ আর কত নত হলে আমরা স্বাধীন হব? আর কত দালালি করতে পারলে আমারা ক্ষমতায় থাকতে পারবো, আসতে পারবো। জবাব দাও বাংলাদেশ! এসব রুখে দাও বাংলাদেশ!!!!!!!!
No Comments
সিএইচটি ও অশনিসংকেত
.
