ঘটনাবহুল একটি দিন


.

একদলীয় নির্বাচনে না যাওয়ার অপরাধে ও এরশাদবিহীন জাতীয় পার্টিকে নির্বাচনে নিতে আজ এরশাদকে আটক করেছে সরকার। এই একদলীয় নির্বাচনে অংশগ্রহণ করতে এরশাদপত্নী রওশন এরশাদ গণভবনে।

বিরোধীদলীয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও হেফাজতের আমীর আল্লামা শফী হুজুরের বাসভবন আইনশৃঙ্খলা বাহিনী ঘেরাও করে রেখেছে বলে জানা গেছে।

লক্ষীপুর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন সাবুকে পুলিশ ঘরে ডুকে গুলি করে, সে এখন জীবন মৃত্যুর মুখোমুখি। সারাদেশে প্রায় ৮ জন পুলিশের সাথে সংঘর্ষে নিহত।

আজ কাদের মোল্লার ফাঁসি হয়েছে। কাদের মোল্লার ছোট ছেলেকে গ্রেফতার, বাবার লাশের সাথে যেতে দেয়া হয়নি।

সরকার অতিরিক্ত সময় জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য, আজ টকশোর উপর কড়াকড়ি আরোপ করেছে।

যে কোন সময় জারি হতে পারে জরুরী আইন।