বাংলাদেশ
আজ এক অসহায় পরিস্থিতির সঙ্গীন সংকটে নিপতিত। রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটি
অঙ্গ ক্যান্সারের চেয়েও মারাত্মক পচন রোগে জর্জরিত। একজন রাজনীতিবিদ
হিসেবে আমার সুকুমার বৃত্তিগুলো চরম লজ্জায় নুইয়ে।প্রতিটি মুহূর্ত চরম
উৎকণ্ঠায় কাটছে।সাধারণ মানুষ শুধু নয়, পুরো দেশটি আজ ধ্বংসের
দ্বা্রপ্রান্তে। কয়েকজন মানুষের ক্ষমতার লোভ দেশকে এমন ভয়ঙ্কর অবস্থায়
নিয়ে গিয়েছে। তাদের লোভ ক্রমশ হিংস্র হয়ে উঠছে। জানোয়ারের
চেয়েও নৃশংস যাতনায় তারা দেশ ও দেশের মানুষের সকল অধিকার ভূলুন্ঠিত করছে।
শুধু তাদের বিবেকবর্জিত কর্মকাণ্ডের জন্য আমরা সবাই ক্ষতিগ্রস্থ হচ্ছি।
অনিশ্চিত হয়ে পড়ছে অনাগত প্রজন্মের ভবিষ্যৎ। জীবনের প্রতিটি ক্ষেত্র
বিধ্বস্থ হতে বসেছে। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় সাধারণ জনগণের
ঐকমত্য। দেশটি কারও একার সম্পদ নয়। আমাদের সবার। তাই আসুন সবাই মিলে নৃশংস
লোভীদের প্রতিহত করার আন্দোলনে সামিল হই।
হে সাধারণ জনগণ, অসহায়
দেশ আজ আপনাদের দিকে তাকিয়ে। যে দেশের মাটি ও আলো-বাতাসে আমাদের সবার জন্ম ও
বেড়ে উঠা; সে দেশের এ সঙ্কটময় মুহূর্তে তাকে রক্ষায় কী আপনারা এগিয়ে আসবেন
না? মনে রাখবেন দেশ কিন্তু আপনাদের দিকে তাকিয়ে। আপনাদের স্বার্থে দেশকে
ভালো রাখা অনিবার্য।
No Comments
আজ দেশের পরিস্থিতি সঙ্গীন সংকটে!
.
