বাংলাদেশ জাতীয়তাবাদী দল, খাগড়াছড়ি পার্বত্য জেলা
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ ও প্রহসনের নির্বাচনের প্রতিবাদে খাগড়াছড়ি জেলা বিএনপি’র পক্ষ থেকে ৫ জানুয়ারি’২০১৪ রবিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সর্বাত্নক হরতাল আহবান করছি।
প্রিয় খাগড়াছড়িবাসী
আপনাদের প্রতি আমার সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। নিজেদের নির্বাচনী ইশতিহারে না থাকলেও, এই অবৈধ সরকার মাত্র এক বছরের মাথায়, ’৭২ এর সংবিধানে ফেরার অজুহাতে ও আদালতের ঘাড়ে বন্দুক রেখে, জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত নির্দলীয়, নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ব্যাবস্থা, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করে পরবর্তী নির্বাচন নিজেদের অধীনে একদলীয় ও একতরফাভাবে অনুষ্ঠানের নীলনকশার প্রথম ধাপটি সম্পন্ন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি বিভিন্নভাবে এর তীব্র প্রতিবাদ জানালেও সরকার এতে কর্নপাত করেনি।
সম্প্রতি দেশের বিভিন্ন গনমাধ্যম ও বিশ্ববিখ্যাত বিভিন্ন জরিপকারক প্রতিষ্ঠানের জরিপে দেখা গেছে, দেশের প্রায় ৮৫ ভাগ মানুষই নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ব্যাবস্থার পক্ষে। সরকারী দলের নেতারা এই একদলীয় নির্বাচনে জনগণ ভোট দিতে না আসলে নিজেরা ভোট দিয়েই ভোট জালিয়াতি করে নির্বাচন ‘গ্রহণযোগ্য’ করবেন বলে প্রকাশ্য ঘোষণা দেন। সুতরাং, সরকারের হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কাঁটাছেড়াকৃত যেই সংবিধান জনগনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় না, সেই সংবিধানের দোহাই দিয়ে অনুষ্ঠিতব্য অগণতান্ত্রিক, অগ্রহণযোগ্য ও একতরফা নির্বাচন জনগণ প্রতিহত করবেই।
এই নির্বাচন দেশে-বিদেশে এতটাই অগ্রহণযোগ্য যে, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, রাশিয়া ও কমনওয়েলথ এ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না বলে ঘোষণা দিয়েছে। গনতন্ত্রের অস্তিত্ব রক্ষার স্বার্থে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত ২৯ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি আহবান করেছিলেন। এই বাকশালী স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার এই গণতান্ত্রিক কর্মসূচিতে আতংকিত হয়ে ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেশব্যাপী ব্যাপক ধরপাকড় ও হত্যাজজ্ঞ শুরু করে দেয়। ইতোমধ্যে এ দাবীতে আন্দোলনরত শতশত মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উপর এবং জাতীয় প্রেসক্লাব ও মহামান্য সুপ্রিম কোর্টে পুলিশের সহযোগীতায় আওয়ামী ক্যাডাররা নগ্নভাবে হামলা করেছে। খালেদা জিয়াকে তাঁর নিজ বাসায় ১৩ প্লাটুন পুলিশ দিয়ে অবরুদ্ধ করে রাখে। তাঁকে তাঁর নিজ বাসা থেকে বের হতে বাঁধা দেয়। আজ অবধি তাঁকে বাসা থেকে বের হতে দেয়া হচ্ছে না এবং গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে দেয়া হচ্ছে না। এমনকি তাঁর বাসায় আত্নীয়স্বজন থেকে শুরু করে শিশুদের পর্যন্ত ঢুকতে দেয়া হচ্ছে না। এছাড়াও সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী সহ হামলা,জেল-জুলুম অত্যাচার করা হচ্ছে। যা দেশবাসীসহ পার্বত্য খাগড়াছড়িবাসী অবগত রয়েছেন।
বিএনপি গণতান্ত্রিক ধারার আন্দোলনে বিশ্বাসী দল। এমতাবস্থায়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ ও প্রহসনের ১০ম জাতীয় সংসদ নির্বাচনের প্রতিবাদে খাগড়াছড়ি জেলা বিএনপি’র পক্ষ থেকে আগামী ৫ জানুয়ারী ’২০১৪ রবিবার খাগড়াছড়ি জেলায় সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সর্বাত্নক হরতাল আহবান করা হয়েছে। এই প্রহসনের নির্বাচন বর্জন ও প্রতিহত এবং এ হরতাল কর্মসূচি সফল ও স্বার্থক করার জন্য খাগড়াছড়ি জেলার সর্বস্তরের জনসাধারনকে আহবান জানাচ্ছি।
এই কর্মসূচি যে কোন মূল্যে সফল করার জন্য সর্বাত্নক ব্যবস্থা গ্রহন করতে জেলার সকল স্তরের দলীয় নেতাকর্মীদেরকে কঠিন নির্দেশনা ও উদাত্ত আহবান জানাচ্ছি।
আপনাদেরই
ওয়াদুদ ভূইয়া
সভাপতি, খাগড়াছড়ি জেলা বিএনপি ও
সাবেক সংসদ সদস্য।
No Comments
৫ জানুয়ারি ১৪, খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সর্বাত্নক হরতাল
.
