বাংলাদেশের তিন-চতুর্থাংশ মানুষ মনে করে, ৫ জানুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য নয়। কারণ প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে অংশ নেবে না। ৩ জানুয়ারি প্রকাশিত একটি জরিপে এই জনমত প্রকাশ করেছে ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন।
যুক্তরাষ্ট্রভিত্তিক গ্যালাপ নামে একটি পারফরমেন্স ম্যানেজমেন্ট সংস্থা জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই জরিপ পরিচালনা করেছে। ২০১৩ এর ডিসেম্বরের ১৪ থেকে ২২ তারিখ পর্যন্ত মোবাইল ফোনের মাধ্যমে এ জরিপ পরিচালিত হয়। বিভিন্ন বয়স, অর্থনেতিক ভিত্তি ও শিক্ষাগত যোগ্যতার ২ হাজার ৪ শ ৩৮ জনের মধ্যে এই জরিপ চলেছে।
জরিপে অংশগ্রহণকারী ৭৭ শতাংশ মানুষ জানিয়েছে বিএনপিকে ছাড়া এ নির্বাচন গ্রহণযোগ্য নয়। আর বিএনপি অংশ না নিলেও ভোট দিতে রাজি ৪১ শতাংশ মানুষ। জরিপে দুই দলের জনপ্রিয়তা প্রায় কাছাকাছি। আওয়ামী লীগের সমর্থন যেখানে ৩৬ শতাংশ বিএনপির সমর্থন সেখানে ৩৭ শতাংশ। নির্বাচনে কে জিতবে এমন এমন প্রশ্নের উত্তরে ৪৪ শতাংশ মনে করেছে বিএনপি জিতবে, আর ৩৮ শতাংশ মনে করেছে আওয়ামী লীগ জিতবে।
জরিপে অংশগ্রহণকারী ৭১ শতাংশ মানুষ মনে করে দেশ ভুল পথে এগুচ্ছে অন্যদিকে ২৩.২১ শতাংশ মানুষ মনে করে দেশ ঠিক পথেই এগুচ্ছে। জরিপে অংশ নেওয়া অধিকাংশ মানুষ যুদ্ধাপরাধীদের বিচারে সন্তুষ্ট কিন্তু জামায়াত নিষিদ্ধের পক্ষে নন অনেকেই। ৭৪ শতাংশ মানুষ যুদ্ধাপরাধীদের বিচারে ভীষণ সন্তুষ্ট। অন্যদিকে নির্বাচনে জামায়াতের অংশগ্রহণে বাধা দেওয়ার বিপক্ষে ৫৩ শতাংশ। ৩৩.৩ শতাংশ মানুষ নির্বাচনে জামায়াতকে নিষিদ্ধের সিদ্ধান্ত সমর্থন করেছে।
http://www.dhakatribune.com/politics/2014/jan/03/al-bnp-running-neck-and-neck