
Bablu Ramgarh, রামগড়ের সাবেক ভারপ্রাপ্ত মেয়র। তিনি অনলাইনে সক্রিয় একজন। ফেইসবুকে প্রতিদিন তার একাধিক পোস্ট থাকে, বেশীর ভাগ পোস্টই দেশের চলমান বিষয় ভিত্তিক। আমি অনলাইনে আসলেই তার স্টাটাসগুলো আমার নজরে আসে। কমেন্ট লেখার সময় না পেলে, অন্তত লাইক হলেও দিতে আমার ভাল গাগে। কারন তিনি ভালই লেখেন।
কিন্তু দুঃখের বিষয় গতকাল থেকে হঠাৎ করে তার স্টাটাস দেখা যাচ্ছে না, আমিও দেখতে পাই না, তার পোস্ট দেয়া বন্ধ হয়ে গেছে। এর কারন অন্য কিছু নয়, তিনি কারাগারে আছেন গতকাল থেকে। আমার জানামতে কারাগারে থাকার মত কোন অপরাধ তিনি করেন নাই। তার অপরাধ, তিনি বিএনপি সমর্থন করেন। প্রায় ১৩ বছর আগের একটি সাজানো গল্প দিয়ে আমি সহ বিএনপি'র অনেক নেতা কর্মীর নামে ২টি মিথ্যা মামলা দিয়েছে সরকার। এই মামলাগুলোতে আসামী হিসেবে এই ভদ্রলোককেও দয়া করে তারা রেখেছে।
এসব মিথ্যা মামলায় বিবাদীরা নির্দোষ বিধায় গতকাল নিজেদের ইচ্ছায় কোটে হাজির হয়েছে জামিনের আশায়। কিন্তু কোর্টও নির্দোষদের নির্দোষ বিবেচনা করতে পারলেন না, যদিও কোর্ট জানেন, বানানো এফ.আই.আর এর নামে এটি একটি সাধারন কাগজ। কোর্ট সরকারের ইচ্ছা পূরণ করার জন্য বিবাদীদেরকে সরকারের চোখ দিয়েই দেখলেন এবং তাই মাননীয় কোর্ট দয়াপরবেশ হয়ে বিএনপি'র ৯ জন নেতা-কর্মীকে জেল হাজতে প্রেরন করলেন। আমরা জানতাম মানুষের শেষ আশ্রয়স্থল হলো কোর্ট, কিন্তু কি নির্মমতা! আজ সেই কোর্টগুলোও সকারের অবৈধ ইচ্ছা পূরনের হাতিয়ারে পরিণত হল। যেন এক প্রতিযোগিতা চলছে। প্রশাসন, পুলিশ, যার্ব, আইন-শৃঙ্খলা বাহিনী ও কোর্ট সবাই যেন কার আগে কে এই অবৈধ সরকারকে খুশি করতে পারে, এরকম মূল্যবোধহীন অসুস্থ এক প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সারা দেশে আমাদের হাজার হাজার নেতা-কর্মী বিনা বিচারে কারাগারে আটক।
আমরা আটককৃতদের দ্রুত মুক্তি দাবী করছি, অন্যথায় আমরা কঠিন কর্মসুচি দিতে বাধ্য হব।
