স্বপ্নঘোর


.

বিখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমদের মিসির আলি আমাকে এসে বললো, উঠো, উঠো। যাবেনা?

আমি বললাম কোথায়?

আরে তুমি না বলছিলে আজ বৃন্দাবন যাবে? যেখানে তোমার ভালোবাসাগুলো তোমার অধীর অপেক্ষায় থাকবে? তুমি না গেলে তাদের কী হবে? তারা কী করবে? তারা না তোমাকে বলেছিল। আজ তুমি না ফিরলে ফর এভার আর তাদের সাথে তোমার দেখা হবে না?

আমি চোখ মুছতে মুছতে উঠে বললাম, তাদের বলেছিলামতো আসবো। তবে এখনই যেতে হবে কেন? অন্যদিন, অন্য সময় গেলে হয় না?
মিসির আলি বললো। না, আজ, এখনি যেতে হবে। না গেলে যে ওরা অপেক্ষায় থাকবে!
চারিদিকে তাকিয়ে দেখলাম ভীষণ ঝড়োমেঘ। ঝড়ঝাপটা। অনেক বাতাস। মনে হচ্ছে সব কিছু কালো অন্ধকারে ডুবিয়ে দিয়েছে। এখনি সব ভেঙ্গেচুরে তচনচ করে দিয়ে যাবে। হঠাত মনে হল। আজতো সাইক্লোন বুলবুল হামলা করার কথা। দেশের বিভিন্ন স্থানে ৯-১০ নং সতর্ক সংকেত ঘোষনা করেছে। ১০টা যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে। মনে হয় বুলবুল হামলা করেছে। তাহলে কিভাবে আজ আমার ভালোবাসারা না জানি কোন অবস্থাসংকট মোকাবিলা করছে 😢!

এদিকে মনে মনে ভাবছি বেটারা সাইক্লোনের আর কোন নাম খুজে পেলো না? কাজি নজরুল ইসলামের প্রিয় শব্দ বুলবুলের নামেই চালিয়ে দিল! তারা আর কোন নাম দিতে পারলো না? কবির একটি ভালো অর্থের শব্দকে তারা ভয়ংকর তাণ্ডবলীলার নামকরণ করলো? মনটা খারাপ হয়ে গেল।
যাক, এরমধ্যে দেখা যাচ্ছে, পরিবেশ একটু হালকা হচ্ছে। বাতাস কমে যাচ্ছে। আকাশে আলো উকি মারছে। চারিদিকে কিছু হাহাকার শুনা যাচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে চারিপাশ শুনশান নিরব। অন্যদিকে আবার মিসির আলির চেঁচামেচি। চলো, চলো।

ভেবে দেখলাম পরিস্থিতি যাই হোকনা কেন। এই অবস্থায় আমার যাওয়া জরুরি। ভাগ্যিস মিসির আলি আমাকে জাগিয়ে তুলেছে। না জানি বৃন্দাবনে আমার ভালোবাসারা কেমন আছে? কি করছে? নাকি বুলবুল তাদের কোন ক্ষতি করে পেলেছে! এসব চিন্তা করতে করতে তাড়াতাড়ি যাত্রা শুরু করলাম।

যাওয়ার পথে দেখা হল বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু শাহজাদির সাথে। সে কি বিষন্নতা তার সমস্ত অবয়বে! যে কিনা এক সময় এত অপরূপ সুন্দরি ছিল। ক্যাম্পাসে সে যখন হেটে যেতো তখন এমন কোন ছাত্র ছিলনা তার দিকে তাকিয়ে থাকতোনা।

অথচ আজ তাকে এতটা বিদগ্ধ দেখাচ্ছে! আমি যেন তার দিকে তাকাতেই পারছিনা।

কী হয়েছে? জানতে চাইলে শাহজাদি বললো সাইক্লোনে তার স্বজনদের হারিয়ে ফেলেছে।

এখন সে তাদেরকে পথে পথে খুঁজে বেড়াচ্ছে। আর আহাজারি করে বিলাপ করছে। বলছে তোমরা আমার প্রিয়জনদের খুঁজে দাও। এনে দাও। এসব বলে, সে কি আর্তনাদ তার।

বারে বারে মন চাইছিল শাহজাদিকে সাথে নিয়েই আসি। জোর করে হলেও নিয়ে আসি। সে এখন কী করবে? কোথায় যাবে? কোথায় খুঁজবে? তাই বার বার জোর করে তাকে বলেও ছিলাম। তুমি চলো আমাদের সাথে। আমার ভালোবাসাদের কাছে।

কিন্তু কিছুতেই সে রাজি হল না। সে তার হারানো প্রিয়জনদের খুঁজছেতো, খুঁজছেই।

আমরা ওকে কোন শান্তনা দিতে পারিনি। তাকে যে একটু সময় দেবো। তার পাশে দাঁড়াবো, তাও পারিনি।

কারণ আমার যে আরেক কঠিন তাড়া। কেমন আছে আমার ভালোবাসারা বৃন্দাবনে? এই ভাবনাগ্রস্ত নেশা নিয়ে শাহজাদিকে একা ফেলে রেখে আবার যাত্রা শুরু করলাম বৃন্দাবনে। যেতে যেতে পথে পথে আরো কতকিছুর সাক্ষাত হলো। তা আর বলে শেষ করা যাবেনা।

অবশেষে বৃন্দাবনে পৌছে দেখি চারিদিকে এক ভয়াবহ নিরবদ্য নিরবকাশ! যা দেখেই শরীরের সমস্ত পশমগুলো দাঁড়িয়ে গেল। একি দেখছি। আমার ভালোবাসাদের আশ্রয়স্থলের নিশানাও খুঁজে পেলামনা। চারিদিকে অনেক খুঁজেও তাদের সন্ধান পেলাম না। আশেপাশের দুএকজনকে পেয়ে জানতে চাই, তোমরা কি দেখেছো আমার ভালোবাসাদের? কোথায় আমার ভালবাসারা? কোথায় আমার প্রিয়তমারা?

অবশেষে একজন বললো, গভীর রাত পর্যন্ত তারা তোমার অপেক্ষায় ছিলো কিন্তু শেষ রাতে বুলবুলের আঘাতে, কঠিন এক ঝড়োমেঘ তাদেরকে তুলে নিয়ে গেছে। তারা হারিয়ে গেছে! শুনে আমার নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে।

মিসির আলি আমাকে তুলে আনার চেষ্টা করছেতো করছেই। আমি উঠতে পারছিনা। আমি বাকরূদ্ধ। মিসির আলি আমাকে টানছে আর টানছে।

মিসির আলির হেঁচকা টানে চোখ খুলে জানালায় তাকিয়ে দেখি। মৃদু বাতাসে পর্দাগুলো দোল খাচ্ছে। পর্দার ফাঁকেফাঁকে দেখছি আকাশে সুন্দর একটা আলো ছড়াচ্ছে। যেন এই বুঝি অন্ধকার শেষ হয়ে কালচে - নীল - লাল রং এর মিশেলে চমৎকার একটি দিনের আলো উঠে আসছে। উঠে বসলাম। ভাবছি আমি এতক্ষণ কি দেখলাম।

আসলে আমার বৃন্দাবনের ভালোবাসারা আর লেখকের অতি জনপ্রিয় চরিত্র মিসির আলি আমাকে এতক্ষণ একটি স্বপ্নে, স্বপ্নঘোরের মধ্যে তাড়াচ্ছিল।

Wadud Bhuiyan tells Daily Observer : 'Khaleda must be careful in choosing future leadership of BNP'


.

Is BNP trekking the right course in its drive to regain power is a question widely asked and feverishly debated in Bangladesh today, by both friends and critics of Bangladesh Nationalist Party Chairperson Begum Khaleda Zia.

There is no uniform answer available yet. But, as Khaleda Zia is pondering to restructure her party and re-energise its grassroots, some former BNP members of parliament are seen among seekers for a slice of the power-pie.

BNP says the restructuring is urgently needed as her party failed to "shake" the government of Prime Minister Sheikh Hasina through years of a timid anti-government campaign.

One among those trying to push themselves ahead in the likely transformation of leadership in the BNP is Abdul Wadud Bhuiyan, a two-time former MP from Chittagong Hill Tracts and ex-chairman of the Chittagong Hill Tracts Development Board. He is also President of Khagrachhari District unit of the Bangladesh Nationalist Party.

In a one-on-one discussion with the Daily Observer, Bhuiyan dwelt on a wide range of issues concerning his party and likely impact of remodelling BNP, as cherished by the party chief.

However, before turning to national politics, he revisited his past as Chairman of CHT Development Board. In that role, Bhuiyan says, he tried to prevent division of people based on ethnicity and instead protect their rights as equal citizens of Bangladesh.

"I hate racial discrimination and those who are involved in doing notorious politics with the ethnic issues. The ethnic communities who live in hill tract areas are all Bangladeshi people like us. Our main identity is Bangladeshi, so we should not create division among ourselves," he said.

"We want co-existence with honour through good understanding among us. It was my absolute dream throughout my life and I am struggling to achieve my dream. When I was chairman of the Chittagong Hill Tracts Development Board I completed many tasks to establish constitutional rights of the ethnic communities," he said.

"If I am elected again and my party comes to power, I will make a bigger drive towards achieving that end," Bhuiyan added.

About BNP, he said "I personally agree with the Chairperson to select BNP leadership taking on board young and energetic persons. But, it's a difficult task and it takes time. She (Khaleda) must be careful in choosing people for future leadership of the party."

"The party's high command must ensure that the leaders are capable to play a strong role in the anti-government movement and committed to the party instead of political neophytes such as businessmen, retired civil and military bureaucrats and musclemen."

Saying that BNP is still a formidable force and challenge to the ruling party (Awami League), Bhuiyan said, "The government is not allowing BNP to hold any demonstration like human chain against the government. As a result, it makes difficult for the party to show a new possibility to the nation."


Wadud Bhuiyan Interview


Besides, he said, most of the vocal senior leaders of BNP are either in jail or in hiding. "In fact the party is now jeopardised by the repression of the government. Therefore, in many cases, we have raised our voice to assert people-friendly demands but the initiative was in vain."

"I don't think there was no strategic fault in making strong policy to achieve success in previous anti-government campaign. There were limitations for the party to gain success as its leaders and workers did not perform their duties properly. Temporarily, we have failed to achieve expected result but eventually we will succeed to oust this undemocratic and oppressive government," said Bhuiyan.

He claimed that the government has become isolated from the countrymen. "That is our success. People did not go to polling stations to cast their votes responding to Khaleda Zia's call for rejecting the polls."

Success of anti-government movement does not mean the fall of the government absolutely but isolation from the people is also a success. "The government now clings to power with the support of the law enforcement agencies. We are not frustrated as the people's support is with us."

ইফতারেও বাঁধা?!


.

আমি গতকাল ঢাকা থেকে বরাবরের ন্যায় খাগড়াছড়ি আসলাম। একটি ইফতার মাহফিলে অংশগ্রহন করেছি। কিন্তু জেলায় পৌছানোর সাথে সাথেই গতকাল থেকে আজ পর্যন্ত জেলার প্রশাসন আমাকে বার বার ধাক্কা দিচ্ছে। অর্থাৎ আমাকে বলা হচ্ছে আমি যেন আমার নিজ জেলায়, আমার বাড়িতে না থাকি; এবং জেলা ছেড়ে চলে যাই। এভাবে গত সাত বছর ধরেই খাগড়াছড়ির প্রশাসন আমার সাথে একই আচরণ করে আসছে।

আজ আমাদের দলীয় অফিসে একটি ইফতার মাহফিল ছিল। কিন্তু আমাদের দলের অফিস ও ইফতার মাহফিলে না যাওয়ার জন্য প্রশাসন আমাকে অনুরোধ করে। অর্থাৎ অনুরোধ না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এটা হলো অনুরোধের অনুবাদ।

অতি বৃষ্টিতে এই জেলা সদরের মুসলিম পাড়া, গঞ্জপাড়া, শান্তি নগর ও দিঘীনালা উপজেলার মেরুং এলাকায় পানি উঠে মানুষের ঘরবাড়ি প্লাবিত হয়ে গেছে। আমি এই জেলার একজন রাজনৈতিক ব্যক্তি, সাবেক সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান হিসেবে প্লাবিত এলাকার মানুষের পাশে দাঁড়াতে চাইলে প্রশাসন আমাকে ক্ষতিগ্রস্ত এলাকায় যেতে দেয়নি।

আমাকে আমার বাড়িতে থাকতে দিচ্ছে না। এ কোন দেশে বাস করছি? কিভাবে থাকবো এই দেশে? এই সরকার দেশের একজন নাগরিককে তার ঘরে, তার জেলায়, তার দলীয় অফিসে যেতে ও থাকতে দিবে না! এ কেমন সরকার ও রাষ্ট্র?

বিএনপি'র হাতেই হবে সরকার পতন


.

যেকোন খেলায় যেমন হার-জিত আছে, তেমনি আন্দোলনেও হার-জিত থাকে। এটাকে ব্যর্থতা বলে না। যদি ওই খেলার রেফারি আয়োজক দলের পক্ষে থাকে, তবে সে হারাকে তো ব্যর্থতা বলাই যায় না। আর খেলোয়াড়রা যদি খেলতে গেলেই রেফারি হলুদ কার্ড বা লাল কার্ড দেখিয়ে দেয়, তখন কোন ভাল খেলোয়াড়েরও আর রিস্ক নেয়ার সুযোগ থাকে না। এটাকে খেলোয়াড় বা নেতাদের ব্যর্থতা বলা যাবে না, মিয়া ভাই। আর আন্দোলন মানে সাথে সাথে সরকারের পতন নয়! মনে রাখবেন আওয়ামীলীগ ৯১ ও ২০০১-এ বিএনপি সরকার পতনের আন্দোলন করেছিল, কিন্তু বিএনপি'র পতন করতে পারে নাই। বিএনপি সরকার বহাল ছিল। স্বাভাবিক নিয়মে নিরপেক্ষ নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, সরকারের পরিবর্তন হয়েছিল।

ঠিক তেমনি স্বৈরাচার এরশাদ সরকারের বিরোধিতা করে তার পতনের জন্য আওয়ামীলীগ, বিএনপি, জামায়াত ও বাম দলগুলোসহ দেশের সকল ছাত্র, যুবক, শ্রমিক, মহিলা সংগঠনসহ আমজনতা এরশাদ বিরোধী আন্দোলনে শরিক হয়ে জীবন দিয়েছে। কিন্তু এরশাদের কোন সংগঠনও ছিল না, জনসমর্থনও ছিল না, তারপরও এরশাদকে হটাতে অনেক ত্যাগ-তিতিক্ষা স্বীকার করতে হয়েছিল। অনেক বড় বড় নেতা এরশাদের সাথে আঁতাত করে এবং তার দলে ও মন্ত্রীসভায় যোগ দিয়েও এরশাদের পতন ঠেকাতে পারে নাই। নয় বছর সময় লেগেছিল, কেউ আশা করেনি এরশাদের পতনে এতো সময় লাগবে! কিন্তু লেগেছিল! কেউই তার সাথে ছিল না। শুধু ঠোলা বাহিনীগুলো দিয়েই এরশাদ ৯ বছর অবৈধভাবে ক্ষমতায় ছিল।
যারা সব সময় বলেই আসছেন বিএনপি কোন দলই না। দেশে বিএনপি কোন গুরুত্ব বহন করে না। বিএনপি'র কোন জনসমর্থন নাই, এটি একটি খারাপ রাজনৈতিক দল, ইত্যাদি। টেলিভিশন টকশোতে গেলেই দেখি সে দালালরাই তাদের প্রতিটি নিঃশ্বাসে কম করে দশবার বিএনপির নাম উচ্চারণ করে। প্রশ্ন হলো, যদি বিএনপি এতোই খারাপ ও গুরুত্বহীন হয়ে থাকে, তবে সারাক্ষন বিএনপি বিরোধী এত কথা কেন?
এই আওয়ামী লীগ তো অনেক বড়, পুরানো, কর্মী-সমর্থক ও সুশীল দালালবান্ধব একটি দল। এদের গলার আওয়াজ ও পেশিশক্তি আপনার থেকে অনেক বেশি। এবং এরা প্রায় কিনে নিয়েছে, শুধুমাত্র সেবা দিয়ে যাচ্ছে দেশের সকল বাহিনী ও প্রশাসনকে। দুদক, কোর্ট, নির্বাচন কমিশন, মানবাধিকার সংগঠন, সকল মিডিয়া, দেশের ব্যবসায়ী ও পেশাজীবীদেরকে জিম্মি করে রেখেছে এই সরকার! এরপরেও আপনি কেন এত অস্থির যে, এক্ষুনি আওয়ামী সরকারকে হটাতে না পারলে বিএনপিকে ব্যর্থতার আসনে বসিয়ে দিতে হবে? তা ঠিক নয়। আন্দোলনের চরিত্রই এমন, আন্দোলনরত দল আগে যাবে, আবার পেছনে যাবে। শক্তি সঞ্চয় করে আবার সামনে যাবে, হারবে, হারবে এবং হারবে। এরপর একদিন বিজয় হাতের মুঠোয় আসবে ইনশাআল্লাহ্‌। এমনি করেই এই অবৈধ সরকার বিদায় নিবে। সে বিদায় যেকোনো দিন যেকোনো ভাবেই হতে পারে, হতাশ হবার কিছু নাই। যারা অস্থির ও অসুস্থ তারাই হতাশ হবে। আপনি নয়, আপনি আমার মত আশাবাদী হউন। ইনশাআল্লাহ্‌ বিএনপির হাতেই এই সরকারের পতন হবে।

সিগারেট-হীন জীবনের সূচনা!


.

খারাপ কাজগুলো, খারাপ অভ্যাসগুলো না করার জন্য, অন্যায়, কারো প্রতি অবিচার না করার জন্য এবং বলিষ্ঠভাবে অন্যায়ের প্রতিবাদ করার জন্য, মানুষের উপকার করার জন্য ছোট বেলা থেকেই মা উৎসাহিত করেছে, শিক্ষা দিয়েছে। মানুষকে ভালবাসতে শিখিয়েছে আমার মা, আমার পরিবার, আমার পারিপার্শ্বিকতা।

খারাপ অভ্যাস গুলোর মধ্যে বারণ করেছে মদ খাবেনা, জুয়া খেলবেনা, সিগারেট খাবেনা ইত্যাদি। একটা নির্দেশ ছাড়া বাকি সব পালন করেছি। অথাৎ জীবনে এক বারের জন্য মদ খাইনি, ধরি নাই। এক বারের জন্য জুয়া খেলি নাই। কিন্তু মায়ের শিক্ষার একটা জিনিষ অমান্য করে সিগারেট ধরে ফেলেছিলাম, তাও আবার স্কুল জীবনে না। কলেজ জীবনে না, বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিকেও না, মানে অনার্স ১ম ও ২য় বর্ষ পর্যন্ত সিগারেট খাইনি। কিন্তু ৩য় বর্ষের দিকে গিয়ে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বড় ভাইদের অপারে ও প্ররোচনায় সিগারেট খাওয়া শুরু হল। তাও আবার যেই সেই সিগারেট না, তৎকালীন দামি বিদেশী ৫৫৫ ব্রান্ড এর সিগারেট দিয়েই শুরু করলাম, সে ১৯৮৬-৮৭ সালের দিকে। আজ পর্যন্ত প্রায় ২৬-২৭ বছর সিগারেট খেলাম। মানুষ কত নিষেধ করেছে, এটি খারাপ বলেছে, পেছনে হয়ত গালিও দিয়েছে লোকটি সিগারেট খায়, কি বাজে, ইত্যাদিও হয়তো বলেছে। বড়দের থেকে লুকিয়ে সিগারেট খাওয়া, বা প্যাকেট লুকিয়ে রাখা সে এক কঠিন সমস্যা। সভা, সমাবেশে থেকে বার বার বের হয়ে বা ওখানেই সিগারেট খাওয়া যে কি কঠিন সমস্যা ও বিব্রতভাব সৃষ্টি করে তা বলে-লিখে বুঝানো যাবে না। তবুও নেশার কারণে এই কাজটা করতে হতো।

যাক অবশেষে আপনাদের দোয়ায়, আল্লাহর ইচ্ছায় আমার জন্য এই কষ্টকর কাজটি করতে পেরেছি। আরাফাত রহমান কোকোর মরণোত্তর জানাজার দিন সম্ভবত ২৭ জানুয়ারি ২০১৫ তে সিগারেট ছেড়ে দিয়েছি। অনেকেই ছেড়ে আবার ধরতে বাধ্য হয়। বদ্ধ করতে পারে না। আমি আশা করছি ইনশাআল্লাহ সিগারেট আমাকে আর ছুঁতে পারবে না। আপনারা দোয়া করবেন যেন এই ক্ষতিকর খারাপ অভ্যাস থেকে মুক্ত থাকতে পারি।

সাথে সাথে আপনাদের আরেকটি পরামর্শ দিতে চাই, সিগারেটের ক্ষতির চেয়ে অনকগুন বেশি ক্ষতিকর হলো পান সুপারি। বিশেষ করে সুপারি সরাসরি ক্যান্সার সৃষ্টিকারী একটি গুতুত্বপূর্ন উপাদান। পৃথিবীর অনেক দেশেই সুপারিকে ক্যান্সার ফল হিসাবে ডাকা হয়। তাই যারা সুপারি বা পান সুপারি খান তাদেরকে অনুরোধ করবো পান সুপারি খাওয়া ছেড়ে দিন। তা না পারলে অন্তত সুপারি খাওয়া বন্ধ করুন।

মানুষ চেনা...


.

কিছু কিছু মানুষ আছে সমাজে আর পৃথিবীজুড়ে - পুরুষ এবং নারী উভয়। তদেরকে দেখলে মনে হবে এদের মত নিরীহ আর কেউ হতে পারে না। বাহির থেকে এদেরকে দেখলে মনে হবে, এরা পাপহীন একজন মানুষ। এদের কথা, বক্তব্য ও লেখা পড়লে মনে হবে এদের মত সত্যবাদি আর হতে পারেনা। এরা ভাল মানুষের মধ্যে উদাহরণ।

আসলে এদের কাছে গেলে আপনি বুঝতে পারবেন এরা কতটা নিষ্ঠুর, মিথ্যাবাদী, প্রতারক, পাপী ও চরিত্রহীন। কিন্তু এরা নিজেদেরকে দাবী করে রক্ষণশীল, দয়াশীল এবং অনেক অভিজ্ঞ। কিন্তু এদের সাথে মেলামেশা করলেই আপনি বুঝতে পারবেন এরা কতটা রক্ষনশীলের নামে ভন্ড, চরিত্রহীন ও অনভিজ্ঞ। এরা বাস্তবতার ধারেকাছেও নেই, এরা খুবই অহংকারী । এদের গরীব গৃহ-কর্মচারীরা পর্যন্ত এদের হাতে প্রতিনিয়ত নির্যাতিত। এদের ঘরে দু' ধরণের রান্না হয়। এক. নিজেদের জন্য চিকন চাউলের উন্নত খাবার। আর কাজের লোকের জন্য মোটা চাউলের নিম্ন মানের খাবার।
 
উপটৌকন হিসাবে আসা ঝুড়িঝুড়ি ফল থেকে একটি ফলও কাজের লোকদের খেতে না দিয়ে ঝুড়িঝুড়ি ফল পচিয়ে, আবার সেই কাজের লোকদের মাধ্যমেই তা ময়লা হিসেবে ফেলে দেয় এরা। আর তা দেখে কাজের লোকগুলো দীর্ঘশ্বাস ফেলে। এরা হিংসুটে, লোভি, এরা তাদের কাছের মানুষকেও ব্ল্যাকমেইল করতে একটুও দ্বিধা করে না। এরা প্রিয়জনের রক্তক্ষরণ করিয়ে সুখ লাভ করে। এরা গরিবকে সাহায্য দেওয়ার উপদেশ দেয়, কিন্তু নিজের হতদরিদ্র কাজের লোককে মেরে রক্তাক্ত করতে একটুও সময় নেয় না। এরা ঘরের মানুষের দুর্বলতার সুযোগ খুজে বেড়ায় কিন্তু এরা সহকর্মীদের সাথেও অবৈধ, অনৈতিক সম্পর্ক স্থাপনে একটু বিচলিত হয় না, এসব ব্যাপারে এরা অধিক মাত্রায় সাহসী। এরা ঘরের মানুষকে পর্যন্ত এমন মানসিক নির্যাতন চালায়, ফলে ঘরের মানুষ আত্বহত্যার চেষ্টা করেও এদের হাত থেকে বাঁচতে চায়। এরা নিজে মারাত্মক অন্যায় করে তা আবার গুছিয়ে বিশ্বাসযোগ্য উপায়ে অপরের উপর ছাপিয়ে দিতে খুবই দক্ষ। এদের থেকে সবাইকে সতর্ক থাকা উচিৎ।

কিন্তু এদেরকে আপনি চিনবেন কিভাবে? বুঝবেন কিভাবে? সেটা বড়ই শক্ত কাজ। এদেরকে চিনতে হলে এদের সাথে দিনে রাতে কম করে ৭২ ঘন্টা এক সাথে, এক কক্ষে থাকতে হবে, চলতে হবে। এদের সাথে লেনদেন করতে হবে, মিশতে হবে অনুসন্ধানী দৃষ্টি নিয়ে গভীরভাবে। এদের একক বা একতরফা কথা না শুনে, বিশ্বাস না করে দুপক্ষের কথা শুনতে হবে, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে এরা কতটা সত্যবাদী বা সত্যবাদিনী। অথবা নিজের জীবনের অনেক কিছু হারিয়ে সেই অভিজ্ঞতা দিয়েই ওদেরকে চিনতে হবে। তখন সে অভিজ্ঞতা ওই লোকের ক্ষেত্রে নিজের কোন কাজে আসলো না। নিজের যা হারানোর তা হারিয়ে গেল। এভাবে তাদেরকে চেনা যেতে পারে।

এরা এতটা নিষ্ঠুর যা প্রমান করলে, করতে পারলে আপনি এদেরকে নিষ্ঠুরভাবে শাস্তি দিতে বাধ্য হবেন। এরা নিজ সন্তানদের পর্যন্ত জিম্মি করে, গোপন করে ইত্যাদি উপায়ে বা নিজের ঘরে আগুন দিয়ে অপরকে দোষী প্রমান করতে মরিয়া হয়ে উঠে।

এদেরকে আমার কখনো কখনো মনে হয় সাইকো, আবার কখনো মনে হয় হিস্টিরিয়া আক্রান্ত রুগি। বা এরা নিরীহ চেহারাযুক্ত 'মানুষখেকো'। এরা মানুষের জীবন তছনছ করে মজা নেয়, এরা মানুষ রূপী পিশাচ। এদের কথা, ভাবভঙ্গী, লেখা, ও উপদেশমূলক বাণী শুনে মানুষ, আমরা ভুল করে থাকি। এটা আমার অভিজ্ঞতালব্ধ অধ্যায় থেকেই তুলে ধরা।

পিন্টু মরে নাই, তাকে মেরে ফেলা হয়েছে


.

আরেকটি জেল হত্যাকান্ড ঘটে গেল। পিন্টু মরে নাই, তাকে মেরে ফেলা হয়ছে। প্রায় ৮ বছর পিন্টু কারাগারে। তা না হলে হয়তো পিন্টুকে আরো আগেই ইলিয়াস আলীর পরিণতি বরণ করতে হতো। কারণ অনেক। তার মধ্যে সংসদে পিন্টুর একটি বক্তব্যই কাল হয়েছে। তখন আমরা ক্ষমতায় ছিলাম। সংসদে পিন্টুর সে দিনের বক্তব্যের পর আমরা অনেকে ধারনা করেছিলাম, যদি আবার আওয়ামীলীগ ক্ষমতায় আসে তাহলে পিন্টুর বেঁচে থাকা কঠিন হবে! কারণ চরিত্রগতভাবে আওয়ামীলীগ এরকমই। ইলিয়াস আলী ও সালাউদ্দিনের ক্ষেত্রেও এরকম কিছু কারণ আছে, মহা শক্তিধর ব্যক্তির ক্ষোভ আছে। আমিও এর বাহিরে নই, আল্লাহ রহম করো!

সিটি নির্বাচনের কারচুপি নিয়ে দেশে বিদেশের আলোচনা অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্যও এই সময়টা বেছে নেয়া হয়েছে কিনা, পিন্টু হত্যার জন্য তাও বিবেচনায় রাখা যেতে পারে!

পিন্টুর সাথে শেষ দেখা হয়েছিল ঢাকা কারাগারে, অনেকে বলে পিন্টু খুব মেজাজি, তার প্রতিপক্ষরা বলতো খারাপ মানুষ। আমি কাছ থেকে তাকে যা দেখেছি, কখনওই তাকে খারপ মানুষের অন্তর্ভূক্ত করা যায় না। সে ছিলো অন্যায়ের প্রতিবাদকারী, কেউ কাউকে জুলুম করলে পিন্টু আক্রান্ত ব্যক্তির পক্ষে লড়াই করতেন, সে যে হোক না কেন। তার এমন গুণের ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আমরা তখন ঢাকা জেলে, কারাগার কতৃপক্ষ প্রতিদিনই আমাদের পঁচা মাছ খাওয়াতো। এ অবস্থায় অতিষ্ট হয়ে পিন্টু একদিন জেল সুপারকে ডেকে এনে বললো, আমার নাম পিন্টু, জানেনতো? জেল সুপার বললো, জ্বি, স্যার। পিন্টু আবার বললো, আপনার কারাগার আমার লালবাগ এলাকার মধ্যে, এটা মনে রাখবেন। আর এতো ভিআইপি বন্দীকে আপনি প্রতিদিন পঁচা মাছ খাওয়াবেন, তা বরদাশত করা হবে না। কথাটা মনে রাখবেন। এরপর থেকে আর কোনদিন আমাদেরকে অন্ততপক্ষে ঢাকা জেলে পঁচা মাছ খেতে হয়নি। জেলখানায় পিন্টু সারারাত আমল করতো, সারাদিন কোরআন পাঠ, নামাজ ও তছবি জপতো। আমরা তা দেখে অভিভূত হয়ে পড়তাম।

ঢাকা জেলের পরে আর পিন্টুকে দেখি নাই, তাকে নিয়ে যায় অন্যান্য জেলে। আমি রংপুর কারাগারে গিয়ে শুনি, কয়েকদিন আগেই পিন্টুকে অন্য কারাগারে নিয়ে গেছে। লালমনিরহাট কারাগারে যাওয়ার পর, জেলার আমাকে বললো, স্যার, আপনার এই কক্ষেই নাসির উদ্দিন পিন্টু স্যার ছিলো, তিনদিন আগে অন্য জেলে নিয়ে গেছে।

পিন্টু তোমাকে এরপর আর দেখি নাই প্রায় ৮ বছর। ভালো থেকো পরপারে এই কামনাই করি। জানি না অন্য জেলগুলোতে যেমনি অল্পের জন্য দেখা হয়নি, তেমনি যেন পরপারেও না হয়! আমিন।

পহেলা বৈশাখ, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশী জাতীয়তাবাদ


.

পহেলা বৈশাখ আজ এমন একটি উৎসবে পরিনত হয়েছে যা দেখলে বিশেষ করে ঢাকায় মনে হয় অন্যরকম এক প্রাণের মেলা, এইদিনটিতে রাস্তা, ঘরবাড়ি, হল, কমিউনিটি সেন্টার, ক্লাব, হোটেল, ফাইভ স্টার হোটেল, শিক্ষা প্রতিষ্ঠান বা পার্ক যেদিকেই তাকাবেন, দেখবেন সবাই ব্যস্ত, আনন্দ ব্যস্ত। সারা শহরের দিকে তাকালে আপনার মনে হবে এটি যেন ঈদ, দুর্গোৎসব বা বড়দিনের উৎসবকে অতিক্রম করে ফেলেছে। তবে তা মনে হয় আরো প্রায় ১০/১৫ বছর আগেই অতিক্রম করে ফেলেছে। শুধু ঢাকা কেন এখনতো এটি জেলা ছাড়িয়ে উপজেলা, কোথাও কোথাও ইউনিয়নে চলে গেছে। দেশের বাহিরে যে দেশেই বাঙ্গালিরা আছে সেখানেই বৈশাখ পালন হচ্ছে ধুমধাম করেই। ঈদে বা পূজায় মানুষ যে পরিমান নতুন কাপড় ইত্যাদি কেনাকাটা করে তার চেয়ে অনেক বেশি কেনাকাটা করছে পহেলা বৈশাখে। দোকানগুলো খালি থাকেনা, কাপড়ের দোকান বা টেইলার শপগুলো ডেলিভারি দিয়ে কুলোতে পারছেনা।
আসলে এই উৎসবটি সম্মিলিত বাঙ্গালির উৎসবে পরিনত হয়েগেছে বহু আগেই। আমি জানি আমার এই কথায় আমার সাথে অনেকেই ভিন্নমত পোষণ করবেন। করতেই পারেন। আমার দীর্ঘদিন থেকে তাই মনে হচ্ছে, দেখে, বুঝে এবং জেনে আমি আমার ধারনাগত মতামত তুলে ধরলাম মাত্র।

ঈদ যখন আমরা করি তখন শুধু মুসলিমরাই করি, পুজা করে শুধুই হিন্দুরা আর বড়দিন করে এদেশের বাঙ্গালি খৃষ্টানরা, আমাদের দেশে যাদের কথা বলছি এরা সবাই বাঙ্গালি। ধর্মে আমরা ভিন্ন ভিন্ন হলেও আমরা যেমন কেউ মুসলমান, কেউ হিন্দু বা সনাতনী, কেউ খৃস্টান। সবাই কিন্তু বাঙ্গালি। এখন প্রশ্ন জাগতে পারে ধর্ম আগে না বাঙ্গালি আগে? আমি এই বিতর্কে যাবো না। অন্তত আমরা সবাই এটাতো মানবো আমরা বাঙ্গালি, এক সময় আমাদের বাবা, দাদা, আরো আগের, আরো আগের প্রজন্ম বাঙ্গালী ছিল। বছরের এইদিনে হাল খাতা হতো, দোকানি বকেয়া আদায় করতো, ক্রেতা নতুন জামা পরে দোকানে গিয়ে বকেয়া পরিশোধ করতো, দোকানী সবাইকে মিষ্টি খাওয়াতো। গ্রামে গ্রামে মেলা বসতো শত শত ছেলে মেয়ে, ছাত্র যবুক, বুড়ো সবাই বৈশাখী মেলায় যেতো। এখন যুগের সাথে কালের পরিবর্তনশীলতায় বৈশাখী মেলাও পরিবর্তন হয়েছে মাত্র। এটা বঙ্গের সংস্কৃতি, বাঙ্গালির শিকড়। একে অবহেলা কিংবা অন্যভাবে বিবেচনা করা ঠিক নয়। হয়ত এই বৈশাখ উদযাপন নিয়ে মতপার্থক্য থাকতে পারে, আপনি যেভাবে চাইবেন সেভাবে হয়ত পালন হচ্ছে না, আমি যেভাবে চাইছি সেভাবে হয়ত পালন হবেনা। মানুষ মাত্র মতের ভিন্নতা থাকবে কিন্তু এটা অস্বীকার করার কোন উপায় নাই, যদি আপনি এটুকু স্বীকার করেন পহেলা বৈশাখ বলতে বাঙ্গালির কিছু একটা ছিল। তাহলে আপনাকে পহেলা বৈশাখ মানতে হবে, এখানে আসতেই হবে। বরং এখানে এসেই আপনার চিন্তাগত ভিন্নতার পরিবর্তনের চেষ্টা করতে পারেন। কিন্তু দুরে থেকে এর বিরুদ্ধাচরণ করে এটিকে থামাতেও পারবেন না, ঠেকাতেও পারবেননা। বরং এর ভক্ত সমর্থক দিন দিন বেড়েই চলছে, যা চলা উচিৎ।



আমাদের বুঝতে হবে পহেলা বৈশাখের সাথে ধর্মের মানে কোন ধর্মের সাথেই বিরোধ নাই। যেমনিভাবে মুক্তিযুদ্ধের সাথে ইসলামের বিরোধ নাই। আমাদেরকে এসব বিবেচনা করেই চলতে হবে, এগুতে হবে। এই বিষয়গুলো গভীরভাবে ভাবনায় না আনায় বরং এই অতি মূল্যবান ইস্যুগুলো নিয়ে দেশের একটি গোষ্ঠী চেতনার ব্যবসা করছে এবং জাতীয়তাবাদীদের আঘাত করছে এই ইস্যুগুলোকে পুজি করেই। যেমন ধরুন যেহেতু শহিদ জিয়া একজন খাটি মুক্তিযোদ্ধা, আর তারই জম্ম দেওয়া দল মুক্তিযুদ্ধের সুবিধাভোগী হতে পারবে না, এটা কেমন করে হয়?

বাংলাদেশের মৌলিক দুটো ইতিহাস যদি আপনি খোঁজেন, যা আজকের নতুন প্রজম্ম খুজছে এবং আসক্ত হয়ে পড়েছে তা হলো এক. মুক্তিযুদ্ধ, দুই. বাঙ্গালির লোক সংস্কৃতি, আবাহমান কালের বাঙ্গালির ঐতিহ্যগত সংস্কৃতি পহেলা বৈশাখ। এই দুটো অতি গুরুত্বপূর্ন বিষয়কে আপনি আমি এড়িয়ে চলার কারণেই এদেশের অপগোষ্ঠীটি মহা মূল্যবান এই বিষয়গুলোকে হাতিয়ার বা অস্ত্র হিসাবে ব্যবহার করে যাচ্ছে বাংলাদেশিদের বিরুদ্ধে, জাতীয়তাবাদীদের বিরুদ্ধে। এই হাতিয়ার তাদেরকে একতরফাভাবে ব্যবহার করতে দেওয়া কোনভাবেই ঠিক হবেনা। এই হাতিয়ার ধরে ফেলতে হবে, অধিকার নিয়েই এই হাতিয়ারে ভাগ বসাতে হবে। এর থেকে দুরে থাকা মানে বিশাল এলাকা, বিশাল ইস্যু ও বিশাল অনাগত প্রজম্মের পর প্রজম্ম প্রতিপক্ষের হাতে তুলে দেওয়া। তা কেন হবে। মুক্তিযুদ্ধ এদেশের সবার, তেমনি নববর্ষ বা পহেলা বৈশাখও দেশের সবার। তাই এর ভাগিদারী কেন শুধু তারা একাই হবে বা নিবে? আমরা নয় কেন? তাই আসুন সবাই মিলে এখন থেকে এমন করেই ভাবি এবং এই চিন্তার বাস্তবায়ন করি।

সালাউদ্দিন ভাই তুমি কি আর ফিরে আসবা না?


.

সালাউদ্দিন ভাই তুমি কি আর ফিরে আসবা না? তোমার জন্য, ইলিয়াস আলীর জন্য কিছু করতে না পারার যে কি যন্ত্রনা ও কষ্ট তা তোমাকে বুঝাতে পারবো না। দূরপথ থেকে তা তুমি টেরও পাচ্ছো না।

মানুষ শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, জ্যাকেট, সুয়েটার কিংবা স্যুট কত কিছুই পরে। আমিও এসব পরে আসছি। তুমি কিন্তু এসবের বাইরে সাফারিও পরো, যা রাষ্ট্রনায়ক জিয়া সবচেয়ে বেশি পরতো। কিন্তু তুমি হারিয়ে যাওয়ার কয়েক মাস আগ থেকে আমার ভেতর একটি বায়না উঁকি দিচ্ছিল বার বার। তা হলো, এবার প্রকাশ্যে বের হলে তোমার মতো, জিয়ার মতো করে সাফারি পরে রাজনৈতিক কর্মকাণ্ডে যাবো।

আমার এক বন্ধুকে বারবার বলছিলাম, 'সাফারি ভালো বানাতে পারে কোন টেইলার'? সে বললো, 'কেন'? আমি বললাম, 'সালাউদ্দিন ভাইয়ের মত সাফারি পরবো'। দুজনে আলাপ করে টেইলার পছন্দ করলাম, কাপড় ও কাপড়ের ধরনধারণ ঠিক করলাম। কিন্তু কি নির্মম! এর কয়েকদিন পরই তুমি নাই। তোমাকে ওরা তুলে নিয়ে গেল, স্বীকারও করলো না। তোমার বউ আর সন্তানেরা দৌঁড়াচ্ছে আর চোখের পানি বিসর্জন দিচ্ছে। আমরা কিন্তু কেউই তোমার জন্য কিছু করতে পারলাম না! শুধু কাগজের বিবৃতি ছাড়া। আফসোস, এখন শুধু ভাবি, আমি কেন তোমার মত সাফারি পরতে চাইলাম?

২০০৬ সালে খাগড়াছড়ি পর্যটন মোটেল উদ্বোধনের সময়ও আমার পাশে ছিলেন সালাউদ্দিন ভাই। সেদিনও কাকতালীয়ভাবে তার গায়ে ছিল সাফারি স্যুট।

একবার বেগম জিয়ার রোডমার্চ ঢাকা থেকে বগুড়া- চাপাই নবাবগঞ্জ- কুষ্টিয়া হয়ে রাজশাহী গেল। রাজশাহী থেকে নাটোর হয়ে ঢাকা। আমি সেই রোডমার্চে সালাউদ্দিন ভাইয়ের সাথে তার একটা আরামদায়ক হায়েস গাড়িতে সঙ্গী হলাম। সিলেটের সাবেক ছাত্রনেতা বিপুলও আমাদের সাথে। সালাউদ্দিন ভাই যাত্রাপথে গাড়িতে কিছু কাগজপত্র নিয়ে উঠলেন। তার পরিকল্পনা ছিল, প্রায় তিন দিনের ভ্রমণে অন্তত এই কাগজপত্রগুলো দেখা হয়ে যাবে। পড়ে নিবেন।

যাত্রার শুরুতে তিনি আমাদেরকে বললেন আমি কিন্তু গাড়িতে কিছু পড়াশুনা করবো। আশা করি, তোমরা আমাকে ডিস্টার্ব করবেনা। আমরা বললাম, ওকে, আপনি আপনার কাজ করেন। আর আমরা আমাদের কাজ করবো। আশা করি সমস্যা হবে না। কিন্তু পথে পথে এতো মানুষের ঢল নামলো। মানুষকে হাত দেখানো, হাই বলা, ভিড় ঠেলে এগিয়ে যাওয়া, সে কি আনন্দ! এমন অবস্থায় আমি আর বিপুল নিজেদেরকে ধরে রাখতে পারলাম না। সেই আনন্দে আমরাও মাতোয়ারা হয়ে গেলাম।

সালাউদ্দিন ভাই বার বার কাগজগুলো দেখতে চেষ্টা করেও পারছিলেন না। তার উপর আমার এলাকা থেকে এতো ফোন আসছিল! একটার পর একটা কল আসছেইতো আসছেই এলাকার নানা সমস্যা নিয়ে। ওখানে ওকে মারছে তো আরেকজনকে ধরছে। ওর বাড়ি ভাংচুর তো, আরেকজনের দোকান ভাংচুর। এভাবে চালাচ্ছে পুলিশ ও সরকারীদলের হামলা-নির্যাতন। মোবাইলে নেতা কর্মীরা এসব আমাকে জানাচ্ছিল। হয়তো, একটু সান্তনা ও পরামর্শ পাওয়ার আশায়। ফলে এতো কথা আর কথার মধ্যে সালাউদ্দিন ভাইয়ের পড়া গেল জলে। শুধু আফসোস করে বললো, 'তোদের সাথে আমার আসাই ঠিক হয়নি'। আর আমাকে বললো, 'তোমার এলাকায় এতো সমস্যা! কি করে সামলাচ্ছো'? বেচারা এমনিতেই কম কথা বলেন। আর আমাদের দু' জনের অত্যাচারে তার একটু নিদ্রাও যেন হারাম হয়ে গেল!

সালাউদ্দিন ভাই সিগারেট খান, তবে অতিরিক্ত না। আমি আবার অতিরিক্ত খাই, যদিও এখন আমি সিগারেট ছেড়ে দিয়েছি। সালাউদ্দিন ভাই গত একমাস খেতে পেরেছে কিনা যদিও তা আমরা কেউ জানি না। তিনি আবার গাড়িতে সিগারেট খেতে পছন্দ করতেন না। তাই তার সিগারেট খাওয়ার ইচ্ছা জাগলে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে আমাকে বলতেন, 'চলো, বাহিরে নেমে সিগারেট খেয়ে আসি'। তারপর বাহিরে দু' জনে সিগারেট খেতে খেতে টুকটাক কথা বলতে বলতে গাড়িতে ফিরে আসা। এভাবেই চললো আমাদের নেত্রীর সাথে রোড মার্চের বহরের যাত্রা। এক ফাঁকে সালাউদ্দিন ভাইকে বলেই ফেললাম, আপনার সাফারিগুলো কোথায় বানান? সামনে কখনো আমিও আপনার এই ডিজাইনের সাফারি পরবো। তিনি 'তাই নাকি?' বলে মুচকি মুচকি হাসলেন। অসাধারণ ছিলো তার মুচকি হাসি। আজও সেই হাসিগুলো আমার চোখে ভাসছে।

এর আগে বগুড়ায় আমরা রাত্রী যাপন করলাম, বগুড়ার সবচেয়ে বড় ও আকর্ষণীয় হোটেলটিতে। কি জানি নাম হোটেলটির, ঠিক এই মুহূর্তে মনে আসছে না। আমাদের বগুড়ার স্থানীয় নেতা শোকরানা সাহেবের হোটেল। হোটেলে কিছু খোশগল্প করতে করতে আমি, সালাউদ্দিন ভাই, আন্দালিব রহমান পার্থসহ এক টেবিলে এবং পাশের টেবিলে মহাসচিবসহ সিনিয়র নেতারা সবাই মিলে রাতের ডিনার শেষে রুমে গিয়ে কিছু আড্ডা ও রাজনৈতিক আলোচনা শেষে ঘুম দিলাম। এবং পরের দিন সকালে আবার রোড মার্চের যাত্রা শুরু। এভাবেই একসাথেই তিনদিন কাটিয়ে দিলাম লোকটার সাথে। কত কথা মনে পড়ছে আজ! কিন্তু সে নেই এবং আমরা এতোটা দুর্ভাগা যে, আজও জানতেও পারলাম না, সে কোথায়! ইলিয়াস আলী কোথায়! কেমন আছে কিংবা তারা আদৌ জীবিত কিনা।

প্রায় সব শেষে রাজশাহীর জনসভার পর নাটোর আসলাম আমরা রোডমার্চের বহরের সাথে। এরই মধ্যে পথে আমরা কঠিন ক্ষুধার্ত হয়ে গেলাম। যদিও সালাউদ্দিন ভাই অনেক শুকনো খাবার নিয়েছিলেন, আমরাও যার যার মত করে বেশ খাবার নিয়েছিলাম। কিন্তু এখন কোথায় কিভাবে খাবো আমরা? অনেক রাত, হোটেল বা অন্য কোথাও খাওয়ার সুযোগ এবং পরিবেশ কোনটিই নাই। সব এলাকার নেতারাও ব্যস্ততম সময় পার করছে রোডমার্চকে ঘিরে। কি করা পেটের হাহাকার মানছে না আর। এরমধ্যে আমাদের অপর সঙ্গী বিপুল বলে উঠলো, আপনাদের যদি কোন আপত্তি না থাকে, আমি সাধারণ ও স্বল্প পরিসরে খাওয়ার আয়োজন করতে পারি। তখন নাটোর পৌছতে আমাদের বেশি হলে আধা ঘন্টা সময় লাগবে। আমরা বললাম, কোথায় কিভাবে সেই আয়োজন হবে? বিপুল বললো, মাফ করবেন! এই মূহুর্তে আমি সেই কথা বলবো না। অনুমতি দিলে আমি এক্ষুনি রান্নার ব্যবস্তা করতে মোবাইলে জানিয়ে দিচ্ছি। আমাদের যাওয়ার পথে রাস্তার পাশেই। সালাউদ্দিন ভাই বললেন, নিরিবিলি ও কেউ না দেখে মত এমন একটা জায়গায় দুটো খাবার ব্যবস্থা হলে হয়। বিপুল মোবাইলে কোথায় জানিয়ে দিলো রান্নার জন্য আমাদের আর বুঝার সুযোগও হলোনা।

নাটোর শহরে পৌছার পর বিপুল আমাদেরকে নিয়ে গেল একবাড়িতে, সুন্দর ও মনোরম এক পরিবেশে অত্যন্ত সুস্বাদু খাবার তারা আমাদেরকে খাওয়ালেন! এতো অল্প সময়ের মধ্যে পুরো ব্যাপারটা ঘটলো যে, আমরা হতবাক হয়ে গেলাম! খাওয়া শেষে জানলাম, ওই বাড়িটি বিপুলের শশুর বাড়ি এবং তার শশুর প্রেসিডেন্ট জিয়ার আমলে নাটোরের এম.পি ছিলেন। তারপর আমাদের শেষ যাত্রায় আমরা ভোররাতে ঢাকায় পৌছালাম। সালাউদ্দিন ভাই আমাদের যার যার বাসায় নামিয়ে দিয়ে তিনি গেলেন তার বাসায়, তখন প্রায় সকাল। কিন্তু ভাই আজ তুমি নাই এটা চিন্তাই করতে পারছি না!

এই সালাউদ্দিন ভাইয়ের সাথে ১/১১ অবৈধ জরুরী সরকারের সময়ে কারাগারে একসাথে কাটানোর অনেক স্মৃতি, অনেক ঘটনা মনে জমে আছে আজ। সংসদে, মন্ত্রনালয়ে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে কতো কাজ, কথা ও গল্প এখন শুধুই বেদনা।

ফেইসবুকের জন্য লেখাটি বড় হয়ে গেছে। কারাগার ও অন্যান্য অবস্থানের বর্ননা আজ আর দিলাম না। অন্য একদিন সুযোগ পেলে লিখবো। আরো দেবো ইলিয়াস আলীর সাথের কিছু বর্ননা।

বন্ধুগণ, যেই আবেগ নিয়ে লেখাটি শুরু করেছিলাম, সেভাবে সালাউদ্দিন ভাইকে নিয়ে লেখাটি আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না, সরি।

আসিফ ও পাহাড়ের ভূমিপুত্র সম্পর্কিত তার মন্তব্যের প্রতিক্রিয়া


.

গত কয়েকদিন ধরে দেখছি, পাহাড়ের ছেলেরা আমাদের শিল্পী আসিফকে নিয়ে অনেক নেতিবাচক লেখালেখি করছে। যা অনেকটা গালাগালির পর্যায়ে পড়ে। তাই আসিফকে নিয়ে আমার কিছু লেখার কারণ দেখা দিয়েছে বলে মনে করি। এবং আমার এই পোস্টটি সে কারণেই।

শিল্পী আসিফের গান আমার খুব ভালো লাগতো, লাগে। আসলে সে দেশের একজন প্রতিভাবান শিল্পী। এমন ভরাট গলার শিল্পী খুব কমই জন্মেছে আমাদের দেশে।

এখন অবশ্য তার আগের মত করে চাহিদা না থাকলেও ভালো তো সব সময়ই ভালো। প্রতিভাবান কখনো প্রতিভাহীন হয় না। আসিফ আকবরের ক্ষেত্রেও নিশ্চিত এর ব্যতিক্রম ঘটেনি। অবশ্য তিনি ইতোমধ্যে একজন নেতাও বটে।

তবে নেতা হিসাবে না হলেও শিল্পী হিসেবে আমি তার ভক্ত। তার 'প্রিয়া ও প্রিয়া' গানটি আমাকে অনেক টানতো। এখনো বোধহয় কিছুটা টানে। শিল্পী হিসেবে পছন্দ করি বলেই ২০০৩-৪ সালের দিকে তাকে আমি একবার খাগড়াছড়ির পানছড়ি নিয়ে গিয়েছিলাম ওপেন এয়ার কনসার্টে। কিন্তু তার গান শুনার ভাগ্য হয়নি, জমায়েত হওয়া হাজার হাজার দর্শকশ্রোতার। আসিফ যখনই মঞ্চে উঠার জন্য এক পা দিলো, আর তখনই হাজার হাজার মানুষ জান বাঁচাতে দৌড় শুরু করলো! তবে পাহাড়ের কোন অস্ত্রধারীদের আক্রমণে নয়, প্রকৃতিই বাঁধা হয়ে দাঁড়ালো এবার। প্রচন্ড ঘূর্ণিঝড় তছনছ করে দিলো মঞ্চ। কনসার্টের ইনস্ট্রুম্যান্ট রক্ষা ও শিল্পীদের তাদের অচেনা জায়গায় রক্ষা করতে আমরা রীতিমতো ব্যস্ত সমস্ত। তার উপর আপন জান নিয়েই তখন টানাটানি। এমনি এক অবস্থার মধ্য দিয়ে আমরা কনসার্ট না করেই পানছড়ি থেকে খাগড়াছড়ি জেলা শহরে ফিরে আসলাম। আসিফের সাথে কথামতো তার মোটা অংকের সম্মানী প্রদান শেষে আসিফ ও তার দলকে সরকারী আধুনিক রেষ্ট হাউজে থাকার ব্যবস্থা করলাম। অবশ্য ইতোমধ্যে প্রকৃতি হয়ে গেল শান্ত, কিন্তু শ্রোতাদের মন হয়ে উঠলো অশান্ত। আসিফের গান শুনার আগ্রহ আমাদের থামলো না। আয়োজকদের পক্ষ থেকে আসিফকে অনুরোধ করা হল, স্বল্পপরিসরে হলেও টাউন হলে বা রেষ্টহাউজ মিলনায়তনে সে যেন আয়োজকদেরকে গান শুনায়। আয়োজকদের ধারনা ছিলো, যেহেতু তাকে তার সমস্ত সম্মানী দেওয়া হয়েছে, নিশ্চয় সে গান শুনিয়ে যাবে। কিন্তু না! তিনি সবাইকে হতাশ করে জানিয়ে দিলেন গান গাইবেন না। তবে তার বিবেচনায় এটা কিন্তু আসেনাই, গান যেহেতু গাইতে পারিনাই, সেহেতু আয়োজকদের থেকে সব টাকা নেয়া কি ঠিক হচ্ছে? যাক ওটা তার পেশা, না গাইলেও টাকা নিতে দোষ কি!

এভাবে আসিফকে আমার চেনা। অবশ্য ইতোমধ্যে শুনলাম তিনি নাকি কুমিল্লার নেতাও হয়েছেন। খুব ভালো এবং খুশীর খবর। শিল্পি কাম নেতা ভারতে থাকলেও আমাদের এখানে ঠিক সেভাবে নাই। তাই তাকে স্বাগতম। তাছাড়া তিনি আমাদের একই দলেরই মানুষ হওয়াতে তার ক্ষেত্রে আমরা একটু বেশি ইতিবাচক, এতে কোন সন্দেহ নেই।

আমি আসিফ সাহেবকে অনুরোধ করবো, বড় শিল্পী বা নেতা হওয়া আর ইতিহাসবিদ বা বুদ্ধিজীবী হওয়া এক নয়। পাহাড়ের কেউ বন্ধু হলেই যে তাকে ভূমিপুত্রের সার্টিফিকেট দিতে হবে এই ধারনা আপনি কোত্থেকে পেলেন? সব বন্ধুরা কি বোনজামাই হতে পারে? আমার মনে হয়, এসব নিয়ে কথা বলার আগে ভূমিপুত্রের ঐতিহাসিক ব্যাখ্যা জানা দরকার। পাহাড় তো বাংলাদেশেরই অংশ বা উঠোন। এই দেশের ভূমিপুত্র যদি আপনার বন্ধুই হয়, তবে আপনিসহ আমরা সবাইতো পরপুত্র হয়ে যাই, কথাটা কি ভেবেচিন্তে বলেছেন? নাকি টিনেজারদের আবেগপ্রবণ ভালোবাসার বাক্যালাপের মত বলে ফেলেছেন? যেহেতু আপনি একজন বড় শিল্পী এবং নেতাও, তাই আমি আপনাকে অনুরোধ করবো স্পর্শকাতর ও জাতীয় ইস্যুভিত্তিক বিষয়গুলোতে কথা বলতে একটু হিসেব করে বলতে। অন্ততপক্ষে পাহাড়ের ক্ষেত্রে তো বটেই।

[সম্প্রতি আসিফ তার ফেসবুক পেইজে পাহাড়ের ভূমিপুত্রদের নিয়ে মন্তব্য করেছেন। পরে ক্রমাগত সমালোচনার মুখে নিজের মন্তব্য ওই পোস্ট থেকে সরিয়ে ফেলেছেন।]

হেঁয়ালি কবি!


.

কবি আজকাল যা লিখছেন, তা পড়ে আমার ভালো লাগে। আর ভাবি, এগুলো কি কবির আসল কথা? না কবির লেখার চরিত্রগুলোর জন্য এই সংলাপগুলোর জন্ম দিচ্ছেন প্রতিদিন, প্রতি মুহূর্তে?

আজকাল দেখছি, কবি আবার চিরন্তনী ভালবাসার কথাও বলে যাচ্ছেন। আমার প্রশ্ন, এগুলো কি কবির নিজের ভালবাসার গল্প? না শুধু কবিতার প্রয়োজনেই এসব ভালবাসার কথামালার জন্ম?

বুঝা যায় না! কবি আজকাল অনেক শক্ত শক্ত কথা দিয়ে কবিতা লিখেন, কঠিন সব কবিতা! কিন্তু যদি কবিতার কথাগুলো কবির নিজের কথাই হয়ে থাকে তবে কি কবি আগের জায়গায় থেকে বলছেন? না নতুন মানুষ, নতুন স্থান কাল নিয়ে লিখছেন? মাঝে মাঝে পড়ে মনে হয়, কবি নতুন জায়গা, নতুন মানুষ নিয়ে ধ্যানযোগে আছেন। আবার ভুল করে মনে হয়, না, কবি সাবেক মানুষকে নিয়েই পুরানো সব দিনের কথা বলছেন। বুঝি না বাপু! কবি কোন দিকে তাকিয়ে যত্তোসব ডায়লগ দিয়ে যাচ্ছেন।

হে প্রভু শক্তি দাও মোরে, জ্ঞান দাও মোরে বুঝিবার তরে, কবি চাহিয়াছে কি হে!!

তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য এবং আওয়ামী গাত্রদাহ


.

বাংলাদেশের জন্মের পর থেকেই এর রাজনৈতিক ইতিহাস নিয়ে করা হয়েছে অগণিত মিথ্যাচার। মুক্ত তথ্য প্রবাহের এই যুগে প্রতিটি পদে পদে বাংলাদেশের সূচনালগ্ন থেকে এখন পর্যন্ত এই দেশের প্রতি জিয়াউর রহমান তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র অবদানকে মুছে দিতে তথ্য সন্ত্রাস চালিয়েছে একটি দল। ইতিহাস বিকৃতি, জিয়ার অবদান মুছে ফেলা, ইতিহাসের বিকৃত সংস্করণ সৃষ্টি, জাতীয় বীরদের বিরুদ্ধে অপপ্রচার, বিভিন্ন মিমাংসিত বিষয় নিয়ে একের পর এক অপব্যাখ্যা, নিজেদের মতো করে ইতিহাস রচনা, নিরপেক্ষতাবোধ থেকে অনেক দূর সরে যাওয়া, সর্বোপরি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বলতম বিষয় মুক্তিযুদ্ধকে নিজেদের পৈতৃক সম্পত্তি বানিয়ে রেখেছে যে দলটি, সেটি হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাথে থাকলে রাজাকারও মুক্তিযোদ্ধা হয়ে যায় আর তাদের সাথে ভিন্নমত পোষণ করলে মুক্তিযোদ্ধাকে বানিয়ে ফেলা হয় রাজাকার। তার সাম্প্রতিকতম উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক এ.কে খন্দকার। মুক্তিযুদ্ধের ইতিহাসের বস্তুনিষ্ট বাস্তব সত্য প্রকাশ করায় তাকে রাজাকার ও আইএসআই’র চর বলতেও দ্বিধা করেনি আওয়ামী নেতারা। অথচ এ.কে খন্দকার তাদের গত সরকারেও মন্ত্রী ছিলেন। সাম্প্রতিক কিংবা ঐতিহাসিক, প্রতিটি প্রেক্ষাপট বিকৃত করে প্রচার করতে তাদের জুড়ি নেই। সে সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন স্বয়ং শহীদ জিয়া পুত্র তারেক রহমান। তিনি বাংলাদেশের ইতিহাসে চাপা পড়া অনেক বিষয় তুলে এনে যুক্তিতর্ক দিয়ে জাতির সামনে উপস্থাপন করেছেন, যেটি অনেকের গাত্রদাহের কারণ হয়ে উঠেছে। কিন্তু তারেক রহমানের সেসব যুক্তি জাতির ভালোভাবে পর্যালোচনা ও মূল্যায়ন করার এখনই সময়। তিনি ইতিহাসের কিছু বাস্তব ও কঠিন সত্যকে সামনে নিয়ে এসেছেন। আওয়ামী প্রোপাগান্ডা মেশিন সবসময় যে জিনিসটি করে থাকে, সেটি হচ্ছে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে জিয়ার সম্পৃক্ততা প্রমানের ব্যর্থ চেষ্টা চালানো। এই অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী বহুবার বলেছেন, শেখ মুজিব হত্যাকাণ্ডের সুবিধাভোগী অর্থাৎ বেনিফেসিয়ারি নাকি জিয়াউর রহমান। তাঁর যুক্তি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সুবাদেই সেনাপ্রধান হয়েছিলেন জিয়াউর রহমান! অথচ জিয়াউর রহমান যে বহু চড়াই উতরাই পার করে ইতিহাসের এক বাস্তবতায় জনগণের কান্ডারি হিসেবে আবির্ভূত হয়েছিলেন, এই জিনিসটি শেখ হাসিনা সবসময় এড়িয়ে যান। শেখ মুজিব হত্যাকাণ্ডের বেনিফিসিয়ারি কারা, এ সম্পর্কে তারেক জিয়া বলেছেন, ১৯৭৫ সালে শেখ মুজিবের ঘনিষ্ঠ সহযোগী খন্দকার মোশতাক রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। মোশতাক গঠন করেন মন্ত্রীসভা। শেখ মুজিবের মন্ত্রীসভার প্রায় সকলেই মোশতাকের মন্ত্রীসভায় শপথ নেন। এর অর্থ কী দাঁড়ায়? শেখ মুজিব হত্যাকাণ্ডের এক নম্বর বেনিফিসিয়ারি স্বয়ং আওয়ামী লীগই। ঘটনার আবর্তে মনে হচ্ছিল, এখানে বাকশালের বিপক্ষে মোশতাকের নেতৃত্বে আওয়ামী লীগই যেন অবস্থান নিয়েছিল। এমনকি সেই মন্ত্রীসভা কিংবা শপথ অনুষ্ঠানে আনন্দের সাথে যারা উপস্থিত ছিলেন, তাদের অনেকেই আওয়ামী নেতৃত্বাধীন গত ও বর্তমান অবৈধ সরকারের মন্ত্রীসভায় ঠাঁই পেয়েছেন।



বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতা দখলের পরপরই অর্থাৎ ১৫ আগস্ট আওয়ামী লীগ নেতা খন্দকার মোশতাকই সারাদেশে সামরিক আইন জারি করেন। ঐ সময় সেনাপ্রধান ছিলেন শফিউল্লাহ। শহীদ জিয়া সেই সময় ছিলেন সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ। এখানেও আওয়ামী লীগের একটি প্রচারণার জবাব রয়েছে। আওয়ামী অপপ্রচারযন্ত্র দাবি করে, জিয়াউর রহমান নাকি দেশে সেনাশাসন জারি করেছিলেন। মোটেই তা নয়। বরং খন্দকার মোশতাকই দেশে সেনাশাসন জারি করে গিয়েছিলেন। এমনকি শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরে মোশতাকের মন্ত্রীসভার শপথ অনুষ্ঠানেও যাননি জিয়াউর রহমান। শেখ মুজিব হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের যদি ন্যুনতম সম্পৃক্ততা থাকতো, তাহলে তিনি মোশতাকের শপথ অনুষ্ঠানে যেতেন। অথচ সেদিন বিজয়ীর বেশে সে শপথ অনুষ্ঠানে গিয়েছিল তাহের-ইনু বাহিনী, বর্তমান সরকারদলীয় বেশ কয়েকজন নেতা এবং শেখ মুজিবুর রহমানের সেনাপ্রধান শফিউল্লাহ সহ তৎকালীন আওয়ামী লীগের নেতারা। এমনকি তৎকালীন আওয়ামী লীগের শীর্ষ নেতা মালেক উকিল শেখ মুজিব হত্যাকাণ্ডের পর বলেছিল, জাতি আজ ফেরাউন-মুক্ত হলো। বর্তমান তথ্যমন্ত্রী ও তৎকালীন জাসদ নেতা হাসানুল হক ইনুও সেদিন বিদেশী মিডিয়ায় হত্যাকাণ্ডের স্বপক্ষে অনেক বক্তব্য রেখেছিল। সেসবের প্রমাণ এখনও আছে। শেখ মুজিবকে মৃত্যুর পরও নগ্নভাবে আক্রমন করেছিল ইনু। সেদিনকার সেই ইনুই আজকের অবৈধ প্রধানমন্ত্রীর অত্যন্ত খাস লোক, এমনকি দুইবার তিনি তথ্যমন্ত্রীর পদও অলংকৃত করেছেন! ইনুর গুরু কর্নেল তাহের মুজিব হত্যাকাণ্ডে জড়িতদের সাথে বঙ্গভবনে গিয়ে দেখাও করে এসেছিল। এমনকি শেখ মুজিবকে কবর না দিয়ে সমূদ্রে ফেলে দেয়া উচিৎ ছিল বলে মত দিয়েছিল জাসদের সেই কর্নেল তাহের। সম্প্রতি সেসব তথ্যই উঠে এসেছে সাবেক এক জাসদ নেতা মহিউদ্দীন আহমেদের বইয়ে। সেই বইয়ে প্রদত্ত তথ্যকে উদ্ধৃত করে তারেক রহমান বলেছেন, শেখ মুজিব যেদিন নিহত হন, অর্থাৎ ১৫ আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবার কথা ছিল তাঁর। কর্নেল তাহেরের ছোটভাই, তৎকালীন ঢাকা নগর গণবাহিনীর প্রধান ও বর্তমানে আওয়ামী পদলেহনকারী শিক্ষক আনোয়ার হোসেন ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের আগমন বাঁধাগ্রস্থ করতে বোমা বিস্ফোরন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিল। এমনকি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে অংশ নেয়া এক সেনা কর্মকর্তা তখনও কেন সামরিক আইন ঘোষণা করতে পারলো না, সেজন্য তাকে তিরস্কার পর্যন্ত করেছিলেন কর্নেল তাহের। অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে হত্যা যারা করেছে, তাদের সাথে জড়িত থাকার ও প্লট সৃষ্টি করার সমূহ সম্ভাবনা রয়েছে এই জাসদ তথা গণবাহিনীর। কর্নেল তাহের সেদিন সেই সেনা কর্মকর্তার কাছে বেশ গর্বের সাথে দাবি করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ আগস্ট যারা বোমা বিস্ফোরণ করেছিল, তারা তার দলের সদস্য ছিল। বঙ্গবন্ধুকে সরাসরি হত্যা যারা করেছিলো, তাদের চেয়েও বড় অপকর্ম সুযোগ পেলেই এই জাসদ করতো, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। এ সম্ভাবনা অনুধাবন করে শেখ মুজিবুর রহমান তিনটি ট্যাংক নামিয়েছিলেন এই জাসদের বিরুদ্ধে - এই তথ্যই দিয়েছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দীকি। পরবর্তীতে খন্দকার মোশতাকের শপথ অনুষ্ঠানে হাজির হয়েছিল কর্নেল তাহের, তার তৎকালীন সহযোগী ও বর্তমান অবৈধ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং আরেক বর্তমান ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। শুধু তা-ই নয়, মুজিব-বিরোধী আরেক জাসদ নেতা শাহজাহান খান আজ এই সরকারের মন্ত্রীসভায় আছে। মুজিবের চামড়া খুলে ডুগডুগি বাজানোর ইচ্ছা পোষণ করা মতিয়া চৌধুরী আজ এ সরকারের কৃষিমন্ত্রী। একই সঙ্গে মোশতাক সরকারের ক্যাবিনেট সেক্রেটারি এইচটি ইমাম আজ শেখ হাসিনার মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা। মানুষ ক্ষমতার জন্য কতটুকু পাগল হলে, নিজের সমস্ত পরিবারের হত্যাকারী কিংবা হত্যার প্লট সৃষ্টিকারী অথবা সে হত্যায় উল্লাস প্রকাশকারীদের সঙ্গে হাত মিলিয়ে সহাবস্থান করতে পারে? ক্ষমতার জন্য কতটুকু উন্মাদ হলে মানুষ ক্ষমতা রক্ষার স্বার্থে নিজের পিতা-মাতা ও পরিবারের সকল সদস্যদের হত্যাকারী কিংবা হত্যায় সমর্থনকারীদের সঙ্গে হাত মেলাতে পারে? অথচ শেখ হাসিনার রাজনীতির ভিত্তিই হচ্ছে ১৫ আগস্টের ঘটনাপ্রবাহ এবং সে ১৫ আগস্টের ঘটনাপ্রবাহকে পুঁজি করেই তিনি এখন পর্যন্ত ফায়দা নিচ্ছেন। তিনি ১৫ আগস্টের কথা বলতে বলতে কুম্ভিরাশ্রু বর্ষণ করেন, কিন্তু নিজের পাশে রেখেছেন ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সহযোগী শক্তিকে।

শেখ মুজিব হত্যাকাণ্ডের পর আরো কমপক্ষে দশ দিন,অর্থাৎ ২৪শে আগস্ট পর্যন্ত জেনারেল শফিউল্লাহই ছিলেন সেনাপ্রধান। রাষ্ট্রদূত হিসেবে মোশতাকেরই অধীনে সরকারি চাকুরী কনফার্ম করার পর সেনাপ্রধানের পদ ছাড়েন শফিউল্লাহ। এরপর সেনাবাহিনীর বিধি অনুযায়ী যথানিয়মে ডেপুটি চিফ অব স্টাফ থেকে প্রমোশন পেয়ে ২৫ শে আগস্ট সেনাপ্রধান হন জিয়াউর রহমান। তখন সেনাপ্রধানের পর সবচেয়ে সিনিয়র কর্মকর্তা ছিলেন জিয়া। সঙ্গত কারণে, শফিউল্লাহ অবসর নেয়ার পর তিনিই হবেন সেনাপ্রধান, এটাই স্বাভাবিক রেওয়াজ। কিন্তু আওয়ামী লীগের প্রচারটি অনেকটা এমন যে, জিয়াউর রহমান যেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বেনিফিসিয়ারি হিসেবে গায়ের জোরেই সেনাপ্রধান হয়েছেন। অথচ কেবলমাত্র সেনাবাহিনীর জ্যোষ্ঠতার নীতিতেই সেনাপ্রধান হয়েছিলেন তিনি। সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর রক্ষীবাহিনীর প্রভাবমুক্ত একটি শক্তিশালী পেশাদার সেনাবাহিনী গড়ে তোলার কাজ শুরু করেন শহীদ জিয়া। কিন্তু ক্ষমতার মোহে ব্রিগেডিয়ার খালেদ মোশারফ ভেতরে ভেতরে জিয়াউর রহমানকে সরানোর চক্রান্ত শুরু করেন। চক্রান্তের অংশ হিসেবে খালেদ মোশারফ ১৯৭৫ সালের ২রা নভেম্বর সেনাপ্রধান জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টে বন্দী করেন। ব্রিগেডিয়ার খালেদ মোশারফ ১৯৭৫ সালের ৩রা নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি মোশতাকের অনুমোদন নিয়ে মেজর জেনারেল হিসেবে নিজেই নিজের প্রমোশন নেন ও সেনাপ্রধান বনে যান। এরপর প্রশাসন চলে খালেদ মোশারফের ইশারায়। ১৯৭৫ সালের ৫ই নভেম্বর রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোশতাক। তার আগে মোশতাক এবং সেনাপ্রধান খালেদ মোশারফ বিচারপতি সায়েমকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেন ৬ই নভেম্বর। বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম ছিলেন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি। পাকিস্তানি পাসপোর্ট নিয়ে দেশে ফেরার দুই দিন পর ১২ জানুয়ারী সায়েমকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন শেখ মুজিবুর রহমান। এখানে কিছু কথা উল্লেখ না করলেই নয়। শেখ মুজিব পাকিস্তানী পাসপোর্ট নিয়ে বাংলাদেশে ফেরত আসেন ১৯৭২ সালের ১০ জানুয়ারী। শুধু তা-ই নয়, স্বাধীনতা যুদ্ধের আগে যে ৭ মার্চের ভাষণের মধ্যে দিয়ে মুজিব কতৃক স্বাধীনতা ঘোষণার দাবি করে আওয়ামী লীগ, সে ভাষণেই শেখ মুজিব বক্তব্য শেষ করেছিলেন ‘জিয়ে পাকিস্তান’ বলে। ৭ মার্চের ভাষণে যদি শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার ইঙ্গিত দিয়েই থাকেন, তাহলে তিনি তাঁর বক্তব্য ‘জিয়ে পাকিস্তান’ বলে শেষ করেছিলেন কেন? যে বক্তব্যে পাকিস্তানের জয় কামনা করা হয়েছে, সেখানে কী করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নিহিত থাকতে পারে? মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক ও আওয়ামী লীগের সদ্য সাবেক মন্ত্রী এ.কে খন্দকার, সাবেক প্রধান বিচারপতি, প্রধান উপদেষ্টা ও আওয়ামীপন্থী বুদ্ধিজীবী হাবিবুর রহমান, প্রখ্যাত বামপন্থী লেখক আহমদ ছফা সহ আরও বহু লেখকের বইয়ে ‘জিয়ে পাকিস্তান’ বলা বিষয়ক তথ্যের উল্লেখ আছে। তারাও মনে করেন না, শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণা দেয়া কিংবা মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো প্রস্তুতি ছিল। এদিকে মোশতাক-শফিউল্লাহর জারি করা সামরিক আইন বহাল থাকায় রাষ্ট্রপতি সায়েম একাধারে প্রধান সামরিক আইন প্রশাসকেরও দায়িত্ব পালন করেন।

১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলের মধ্যে সংঘটিত হয় ৪ নেতা হত্যাকাণ্ড। তখন জিয়াউর রহমান জেলে বন্দি। আবার ৬ নভেম্বর পাল্টা ক্যু’তে নিহত হন খালেদ মোশারফ। তখনও জিয়া ছিলেন জেলে বন্দি। এতে প্রমাণিত হয়, উপরের দুইটি ঘটনায়ও জিয়াউর রহমানের সম্পৃক্ততা ছিল না। ৭ নভেম্বর সংঘটিত হয় সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব। জিয়াকে বের করে আনা হয় বন্দীদশা থেকে। ১৯৭৭ সালের ২০ এপ্রিল পর্যন্ত রাষ্ট্রপ্রতি ও সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি সায়েম। এ সময়কালে জিয়া ছিলেন সেনাপ্রধান এবং উপ-প্রধান সামরিক আইন প্রশাসক। ১৯৭৭ সালের ২০ এপ্রিল প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন বিচারপ্রতি সায়েম। এরপর প্রেসিডেন্ট এবং উত্তরাধিকারী হিসেবে প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব নেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সে সামরিক শাসন জিয়াউর রহমানের সৃষ্ট ছিল না, আওয়ামী লীগ নেতা মোশতাকের সৃষ্টি। জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর বরং তিনি সামরিক আইন প্রত্যাহার করে নেন।

১৯৭৮ সালের ৩ জুন প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হবার গৌরব অর্জন করেন প্রেসিডেন্ট শহীদ জিয়া। ঐ নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ১০ জন। ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারী জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি ২০৭টি আসন লাভ করে বিজয়ী হয়। সে নির্বাচনে আওয়ামী লীগও অংশ নিয়ে ৫৪টি আসন লাভ করে। নির্বাচনে মোট ২৯টি দল অংশ নেয়। সুতরাং জিয়াউর রহমানই বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট। শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, আবু সাঈদ চৌধুরী, মোহাম্মদ মোহাম্মদউল্লাহ, খন্দকার মোশতাক আহমেদ ও আবু সাদাত মোহাম্মদ সায়েম – এদের কেউই নির্বাচিত ছিলেন না। কেবলমাত্র জিয়াউর রহমানই ছিলেন প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি।

তারেক রহমান ইতিহাসের আরেক সত্যও উপস্থাপন করেছিলেন। জিয়াউর রহমান কেবল বাংলাদেশের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টই নন, তিনি বাংলাদেশের প্রথম ও সূচনালগ্নের প্রেসিডেন্টও বটে। ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার সময় জিয়াউর রহমান নিজেকে প্রেসিডেন্ট হিসেবেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এরপর ১৭ এপ্রিল গঠিত হয় মুজিবনগরের অস্থায়ী বাংলাদেশ সরকার। সেখানে শেখ মুজিবুর রহমানকে প্রেসিডেন্ট ঘোষণা দেয়া হয়। প্রশ্ন হলো, ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার দিন থেকে ১৭ এপ্রিল মুজিবনগর অস্থায়ী সরকার গঠিত হবার সময় পর্যন্ত এই ২২ দিন বাংলাদেশের প্রেসিডেন্ট কে ছিলেন? একটি দেশের স্বাধীনতা ঘোষণার দিন থেকে, সে দেশের একজন রাষ্ট্রপ্রধান থাকা আবশ্যক। সে বাস্তবতায় স্বাধীনতার ঘোষণা দেবার সময় নিজেকে প্রেসিডেন্ট হিসেবে দাবি করার মাধ্যমে প্রকৃতপক্ষে জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষকের সাথে সাথে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টের মর্যাদা লাভ করেন। এটিই ইতিহাসের আসল সত্য।

জিয়াউর রহমান শেখ মুজিবুর হত্যাকাণ্ডে জড়িতদের দায়মুক্তি দেয়ার জন্য ইনডিমনিটি অধ্যাদেশ জারি করেননি। ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর ইনডিমনিটি অধ্যাদেশ জারি করেছিল মোশতাক সরকার। জিয়াউর রহমান এমনকি যুদ্ধাপরাধ সশ্লিষ্ট বিচারের জন্য সৃষ্ট দালাল আইনও বাতিল করেননি। ১৯৭৫ সালের ৩১ ডিসেম্বর দালাল আইন বাতিল করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, যে কিনা বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন শেখ মুজিব কর্তৃক।

তারেক রহমানের অত্যন্ত কঠোর সে সকল যুক্তির বাস্তবতা মেনে নিতে আওয়ামী নেতাদের কষ্টের যথেষ্ট কারণ রয়েছে, সেটি সহজেই অনুমেয়। কেননা আওয়ামী লীগের এতদিন ধরে গড়ে তোলা মিথ্যা ও ইতিহাস বিকৃত প্রচারণাগুলো তিনি নিমিষেই ভেঙ্গে দিয়েছেন ইতিহাসের বাস্তব, কঠিন সত্যসমূহ জনসম্মুখে তুলে এনে। তাই আওয়ামী লীগের নেতারা অতীতের মতো জিঘাংসায় তারেক জিয়ার বিরুদ্ধে কুৎসিত, কুরূচিপূর্ন ও অশালীন ভাষায় কটাক্ষ করতে ন্যুনতম নৈতিক শালিনতা বিবর্জিত শব্দ বেছে নিয়েছে।

আওয়ামী লীগের মন্ত্রী তোফায়েল আহমেদ প্রথমবার মন্ত্রীত্ব না পেয়ে যখন হতাশায় জর্জরিত, দ্বিতীয়বার তাই নেত্রীর পদলেহন করতে ভুললেন না। নিজের বয়স, রাজনৈতিক অভিজ্ঞতা ও শিষ্টাচার বর্জন করে নিজের মন্ত্রীত্ব ঝুঁকির মধ্যে না ফেলতে তিনি নেত্রীকে খুশী করায় ব্যস্ত হয়ে পড়েছেন। এরই ধারাবাহিকতায় তিনি তারেক রহমানের যুক্তিযুক্ত বক্তব্যগুলোর জবাব দেয়ার সাহস না দেখিয়ে, তাকে ব্যাক্তিগত আক্রমনের দিকেই ঝুঁকেছেন। এমনকি গলার রগ ফুলিয়ে তিনি মুখ থেকে কদর্য কিছু শব্দ ব্যাতিত যৌক্তিক কিছুই বের করেননি। তিনি তারেক রহমানকে ‘অমানুষ’ ও ‘কুলাঙ্গার’ বলে আক্রমণ করেছেন। কিন্তু তোফায়েল আহমদ মাত্র কয়েকদিন আগেই বলেছিলেন, কুলাঙ্গার তারাই বলে, যারা নিজেরা কুলাঙ্গার। সে হিসেবে তারেক রহমানকে কুলাঙ্গার বলার মধ্য দিয়ে তিনি নিজেই কুলাঙ্গার হয়ে গেলেন কিনা, আমরা সেটা বলতে চাই না। শেখ মুজিব নিহত হবার পর যে সকল ব্যাক্তিরা নগ্ন উল্লাস প্রকাশ করেছিল, তাদের মধ্যে অন্যতম মতিয়া চৌধুরী আজ শেখ হাসিনার মন্ত্রীসভার সদস্য। তারেক রহমানকে ‘লম্বা কথা’ না বলার পরামর্শ দিয়েছেন তিনি। শুধু তা-ই নয়। তিনবারের প্রধানমন্ত্রী এবং সাবেক প্রেসিডেন্ট-এর পুত্র তথা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি’র ভবিষ্যৎ পুরোধা যে তারেক জিয়া, তাকেই ‘অর্বাচীন’ বলে আক্রমণ করেছে অবৈধ স্বাস্থ্যমন্ত্রী নাসিম। কালোবিড়াল খ্যাত এক নেতা আবদার জানিয়েছেন তারেক রহমানের বক্তব্যের জন্য ‘ক্ষমা চাইতে’। নব্য আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ সেলিম বললেন ‘বেয়াদব’। ‘উন্মাদ’ বললেন হাইব্রিড নেতা খ্যাত হানিফ। এর ফলেই মনে হচ্ছে তারেক রহমান আওয়ামী লীগের মোক্ষম জায়গায় আঘাত হেনেছেন। বাংলাদেশ নামক দেশটির ইতিহাস নিয়ে ছেলেখেলা করার বিরুদ্ধে তিনি আঘাত করে ফেলেছেন। সেটিই আওয়ামী লীগের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই তারেক রহমানের উদ্দেশ্যে একের পর এক ব্যাক্তিগত আক্রমণ করে যাচ্ছে আওয়ামী লীগের নেতারা। কিন্তু আমাদের সেসবের জবাব দিতে হবে। তবে অবশ্যই তাদের মতো গালিগালাজ করে নয়, যুক্তি ও ইতিহাস ভিত্তিক প্রাসঙ্গিক বক্তব্যের মাধ্যমে।


ওয়াদুদ ভূইয়া
সাবেক সংসদ সদস্য ও চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড

টার্নিং পয়েন্ট ও নাটকীয়তার বলি নুরুল ইসলাম ফারুকী?


.

আজ রাত তখন প্রায় নয়টার বেশী, সাবেক এক মন্ত্রী, একজন সাংবাদিক বন্ধু ও আমি বসে চা নাস্তার ফাঁকেফাঁকে আলোচনা করছিলাম, সাবেক এক মন্ত্রী মহোদয়ের বাসায়। হঠাৎ করে মন্ত্রী সাহেব টিভিতে চোখ রেখে আমাদের উদ্দেশ্যে বললেন, দেখো দেখো! আমরা তখন টিভি স্ক্রলের শিরোনামে দেখলাম চ্যানেল আইয়ের ইসলামিক অনুষ্ঠান 'কাফেলা'র উপস্থাপক ও বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ নুরুল ইসলাম ফারুকীকে অজ্ঞাত কিছু সন্ত্রাসী তার নিজ বাসায় ঢুকে গলাকেটে হত্যা করেছে।

নিউজটি পড়ে আমরা নির্বাক হয়ে থাকলাম কিছুক্ষন। কোন হিসাবই আমাদের মিলছে না। কেন, কারা তাকে হত্যা করতে পারে? টিভি থেকে এর বেশী খবর তখন দিতে পারছে না, বুঝাই যাচ্ছিল। আমারা দ্রুত অনলাইলে ঢুকলাম, কিন্তু এর বেশী খবর তখন অনলাইনেও আসে নাই। দীর্ঘক্ষন আমরা আর অন্য কোনো আলোচনায় যেতে পারলাম না। কারণ সাবেক মন্ত্রী মহোদয় বারবার আফসোস করছিলেন আর বলছিলেন, আহা লোকটা বিশ্বের দুর্লভ ইসলামিক ও মুসলিমদের ঐতিহাসিক স্থান সমূহের ছবিগুলো দেখাতো টিভিতে। দেখে অনেক ভাল লাগতো।

এক পর্যায় তিনি সরাসরি আমাকে জিজ্ঞেস করলেন, তোমার কী মনে হচ্ছে? এই হত্যাকান্ডের সাথে কারা জড়িত থাকতে পারে? (আগেই বলে রাখলাম, আমি জানিনা ভুল বলেছি কিনা, ভুল বললে ক্ষমা করবেন পাঠক) আমি কোনোরুপ সময় না নিয়েই বললাম, এতে সরকার জড়িত থাকতে পারে! তিনি বললেন, তাতে সরকারের কী লাভ? আমি বললাম, আমার মনে হচ্ছে সরকার তাদের পতনের শব্দ শুনতে পাচ্ছে, তাই তাদের আরেকটা নাটকীয় ঘটনা ও টার্নিং পয়েন্ট দরকার এবং সেই ঘটনা ও পয়েন্ট বোধহয় এটা!!

সরকারই এই নিরপরাধ ধর্মীয় লোকটাকে বেঁচে নিয়েছে এবং তাকে বলি দিয়েছে। কারণ সরকার বোধহয় আরেকবার পশ্চিমাদের ও ভারতকে বুঝাতে চাচ্ছে বাংলাদেশে মৌলবাদ সত্যিই আছে এবং তা পরিনত হতে পারে জঙ্গিবাদে , যদি এদেশে তাদের মত দল ও সরকার ক্ষমতায় থাকতে না পারে। তাই এমন জঙ্গিবাদের উত্থান ঠেকাতে হলে বাংলাদেশে আওয়ামী লীগকেই ক্ষমতায় রাখতে হবে এবং থাকতে হবে। তা জরুরী, এটি বুঝানোর জন্যই সরকার এই কাজটি করে থাকতে পারে।

আমি আরো বললাম, নিকট অতীতে তাকিয়ে দেখুন হঠাৎ করে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে চলে আসলো কোন বাধা ছাড়াই, নির্বিঘ্নে। হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ আসলো কিন্তু তারা জানতো না, হেফাজতের ওই আন্দোলনের ভেতরের কারণ কি! আসলে সরকার হেফাজতের ওই আন্দোলনটা তৈরী করে আবার নির্বিচারে গুলি করে মাওলানা মেরে পশ্চিমাদের বুঝাতে চেয়েছে দেখুন আপনারা বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘঠেছে এবং তা একমাত্র আওয়ামী লীগের পক্ষেই সম্ভব দমন করা, আর বাকীরা সবাই জঙ্গিদের সাথে জড়িত বা উস্কানি দাতা। কারণ একটু খেয়াল করলেই দেখবেন আজকের অবৈধ সরকারের পুরষ্কার প্রাপ্ত জাতীয় পার্টির মন্ত্রী আনিসুল হক মাহমুদ, জিয়া উদ্দিন বাবলু ও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ড. হাসান মাহমুদ কয়েকজন হেফাজতের নেতাদের সাথে সরকারের পক্ষে গোপন শলা-পরামর্শ করেই হেফাজতের হাজার হাজার নিরীহ নেতা-কর্মীকে ঢাকায় নিয়ে আসে এবং সারা দুনিয়াকে দেখাতে চেয়েছে দেখো তোমরা, এদেশে হাজার হাজার টুপি ওয়ালা দাঁড়ি ওয়ালা এই মানুষগুলোই হচ্ছে জঙ্গি, আর আমরা আওয়ামী সরাকারই রাত জেগে তাদেরকে নিপাত করছি। মজার ব্যাপার হলো, সেই হেফাজত নিপাত জজ্ঞের প্রামাণ্য চিত্র (ভিডিও) সেই কালো রাত শেষ হওয়ার পর পরই সরকার সারা দুনিয়ার কাছে পাঠিয়ে দেয়। আরো খেয়াল করুন হেফাজতের সাথে শেষ দফারফা (মিমাংসা) করার বিষয়টিও ওই একই মন্ত্রীরাই করেছিল!!!

আমার সন্দেহ আরো ঘনিষ্ট হচ্ছে সেখানেই, যেখানে মাওলানা ফারুকী হত্যাকান্ডের পর পরই রাত ১২ টার মধ্যেই সরকার সমর্থক ইসলামিক দলগুলো আগামী রবিবার সারাদেশে হরতাল ঘোষনা করে এবং তারা কোন প্রকার তদন্তের আগেই জামায়াতে ইসলামিকে এই ঘটনার জন্য দায়ী করে। এবং খেয়াল করুন এই ঘটনার মাত্র দু'দিন আগেই সরকার প্রধানের পালিত ও সংসদে ঘোষিত আশ্রিত শামিম ওসমান বলেছেন "বিএনপি জামায়াতকে দমন করার জন্য সে একাই যথেষ্ট" পাশাপাশি এ ঘটনার পরপরই খুব স্বল্প সময়ের মধ্যেই কর্মসুচি এসেছে এবং সরকারের পালিত মিডিয়াগুলোতে শ্যামল বিদ্রোহীরা জঙ্গিবাদের গন্ধ পাচ্ছে, বিষয়গুলোকে পরিকল্পিতই মনে হচ্ছে, আরো মনে হচ্ছে সব কিছুই যেন সাজানো।

এখন দেখার ও বের করার বিষয়, এই ইসলামিক চিন্তাবিদ হত্যাকান্ড ও এর প্রতিবাদে সরকারের পালিত ইসলামিক দলগুলো দিয়ে হরতাল ডাকার মধ্যে সরকার কতটা জড়িত।

আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, দুনিয়ায় বারে বারে, যুগে যুগে স্বৈরাচারী সরকারগুলো তাদের অবৈধ ক্ষমতা রক্ষার জন্য এমন অনেক অপকৌশল নিয়ে থাকে কিন্তু তা কখনও কখনও আত্নরক্ষার পরিবর্তে আত্মনাশ হয়ে যায়, চোখ রাখুন দৃশ্যপটে, সঠিক উত্তর পেলে পেতেও পারেন।

মন্ত্রী ওবায়দুল কাদেরকে বলছি


.

মন্ত্রী ওবায়েদুল কাদের, আপনাকে বলছি, আপনি ও আমি একসাথে অনেকদিন কারাগারে একই কক্ষে ছিলাম।

যে তারেক এ দেশের নন্দিত নেতা, যার বাবা ছিলেন খুবই জনপ্রিয় প্রেসিডেন্ট ও রাষ্ট্রনায়ক। অন্যদিকে যার মা একাধিকবার এ দেশের সফল প্রধানমন্ত্রী ছিলেন। যার জন্য এ দেশের লক্ষ-কোটি ছাত্র-যুবক জীবন দিতেও এক মিনিট চিন্তা করবে না। সেই তারেক রহমানকে আপনি চ্যালেঞ্জ দিয়ে আজ বলেছেন, "সাহস থাকলে দেশে আসুন"। তারেক রহমানকে 'কাপুরুষ'ও বলেছেন। আপনার মত একজন সুপুরুষ নেতার মুখে এমন কথা যায় না। আমি জানতাম, আপনি একজন পরিপক্ক্ব ও মাঠ থেকে উঠে আসা নেতা। কিন্তু আপনি একি বললেন?

আপনি কারাগার থেকে বের হয়ে বলেছিলেন, "এটি কারাগার নয়, পাঠশালা। আর এখান থেকে অনেক শিক্ষা নিয়ে বের হয়েছি"। তাহলে আপনি কোন পাঠশালার শিক্ষা তারেক রহমানের উপর ছাড়লেন?

আপনি ভুলে গেছেন, পুলিশ দিয়ে, অন্যায়ভাবে আরোপিত আইন দিয়ে দেশে আসতে দিচ্ছেন না আপনারা তারেক রহমানকে। আপনারা হাতে বন্দুক উঁচিয়ে রেখেছেন, আর তাঁকে বলছেন খালি হাতে আসতে এবং তাঁর জন্য দীর্ঘমেয়াদে কারাগার খোলা রেখে। আপনার অবৈধ ভোটারবিহীন নির্বাচনে নির্বাচিত সরকারের সকল অপশক্তি তাঁর বিরুদ্ধে ব্যবহার করে, তাঁকে বলছেন, "সাহস থাকলে দেশে আসতে"? হ্যাঁ, তিনি আসবেন। এ দেশের কোটি কোটি মানুষের ভালবাসার অহিংস অস্ত্র নিয়েই আসবেন। যে অস্ত্রের মোকাবেলা করার কোন প্রকার অস্ত্রবলই এখন আর নাই আপনাদের। আপনি সুপুরুষ হয়ে থাকলে ঠেকান, আমরা আংগুল চুষবো।

আর কেউ না জানুক, আপনি তো জানেন, যেই জরুরি অবৈধ সরকার আপনাকে গায়ে হাত দিয়ে নির্যাতন করেছিল, আপনার গলার চেইন ছিড়ে আপনাকে টর্চার করেছিল এবং অবশেষে যারা আপনাদেরকে ক্ষমতা দিয়ে নিরাপদে প্রস্থান নিয়েছিল, সেই আপনাদেরই পূর্বসূরী অবৈধ ১/১১'র জরুরী সরকারকে দিয়ে আপনার নেত্রী যে তারেক রহমানকে মারাত্বকভাবে আহত করিয়ে শর্ত দিয়ে চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠিয়েছেন, যে তারেক দেশে আসবে - এটি চিন্তা করতেই আপনার নেত্রী দিশেহারা হয়ে যায়, সেই তারেক রহমানকে আপনি কী করে চ্যালেঞ্জ দিলেন? আমার ভাবতে অবাক লাগে!

আমি জানি, আপনি ফেসবুকে আছেন এবং আমার ফ্রেন্ডলিষ্টেও আছেন। তাই আমি আপনাকে ফেসবুকেই চ্যালেঞ্জ দিলাম, আপনারা খালি হাতে, সরকারি ক্ষমতা ও গুলি-গ্রেফতার মাত্র ৭ দিনের জন্য বিরত রেখে আসুন, এ দেশে তো নয়ই, লন্ডনস্থ গলিতেও আপনাদের স্থান হবে না। টিকতে পারবেন না ইনশাআল্লাহ। কারণ আপনাদের আওয়ামী লীগের ভোটারেরাও এখন আপনাদের বিরুদ্ধে লাঠি ধরবে। তারেক জিয়ার প্রয়োজন হবে না আপনাদের পতনের জন্য। অপেক্ষায় থাকুন, এমন বাকশালি হুংকার আর ৪/৫ মাসের বেশী দিতে পারবেন না। এ দেশের জনগণ তা অচিরেই বন্ধ করে দিবে। আপনাদের কথা-বার্তায় সে রকমই ইঙ্গিত পাচ্ছে দেশবাসী।

ভালো থাকিস সুকুমার...


.

সুকুমার বড়ুয়া আমার স্নেহভাজন একজন সংবাদকর্মী। তার ছোটবেলা থেকেই তাকে আমি জানি। ৯৩/৯৪ সালের দিকে কোনো একদিন আমার কাছে এসে সে বললো, ভাই, আমি সাংবাদিতা করে পার্বত্যবাসী ও তাদের সমস্যাগুলো জাতিকে জানাতে চাই। আপনি আমাকে যেকোন একটি পত্রিকায় কাজ করার ব্যবস্থা করে দিন। আমি তাকে দৈনিক দিনকালের জেলা প্রতিনিধির দায়িত্ব পাওয়ার ব্যবস্থা করলাম। দিন যাচ্ছে ছেলেটি অনেক ভাল লিখছে।

৯৬-৯৭ এর দিকে পাহাড়ে শান্তিচুক্তি বিরোধী কঠিন আন্দোলন চলছে আমাদের নেতৃত্বে। মিডিয়া বলতে তখন আন্দোলনকারীদের পক্ষে কিছুই নাই। একদিকে সরকার-বিরোধী আন্দোলন, তার উপর বহুল প্রচারিত পত্রিকাগুলো শান্তিচুক্তি তথা সরকারের পক্ষে। টিভি বলতে কিছুই নাই। নিউজ পাঠানো সে এক কঠিন কাজ। তখন নাই মোবাইল, নাই ইন্টারনেট, নাই ডিজিটাল টেলিফোন। একমাত্র এনালগ টেলিফোন, তাও আবার পুরো জেলা শহরে বেসরকারি মাত্র কয়েকটি টেলিফোন। সুকুমার প্রতিদিন আমার বাসায় এসে আমার 0371-849 নম্বর থেকে টেলিফোনে সংবাদ পাঠাতো, আর পত্রিকা অফিস তা টেলিফোনে শুনে শুনে লিখে নিত। তার নিউজ পড়ার হিড়িক পড়ে গেল। দিনকাল জেলা শহরে প্রচুর জনপ্রিয় হয়ে পড়লো। শান্তিচুক্তি বিরোধী আন্দোলনকারীদের নিউজ বলে কথা, অনেক হট। গ্রেফতার, হয়রানি, হামলা, নির্যাতন, হত্যা, দলে দলে আওয়ামী মন্ত্রী আসতো আর সেই মন্ত্রীদের ঝাড়ু প্রদর্শন বিক্ষোভ, পুলিশ-বিডিআরের নির্বিচারে গুলি করা, আন্দোলনকারীদের লাগাতার আন্দোলন, পরবর্তি কর্মসূচী ঘোষনা, ইত্যাদি জানার কৌতুহল নিয়ে পত্রিকার হকার দোকানে পত্রিকা সংগ্রহের জন্য পাঠকদের ভীড় জমে থাকতো। কারণ, পত্রিকার গাড়ি আসতে প্রায় দুপুর হয়ে যেতো, তাই পাঠকরা অগ্রিম সিরিয়াল দিত পত্রিকার দোকানে।

এরপর সুকুমার আগ্রহী হয়ে উঠলো জনপ্রিয় কোন পত্রিকায় লেখার জন্য। কিন্তু অন্য কোনো জনপ্রিয় পত্রিকা শান্তিচুক্তি বিরোধীদের নিউজ করে না। কিন্তু কি আর করা। তখনকার অন্যতম জনপ্রিয় পত্রিকা দৈনিক ইনকিলাবেই তাকে লেখার ব্যবস্থা করে দিলাম। ইনকিলাব তখন সারা দেশে এবং পার্বত্য অঞ্চলে অনেক জনপ্রিয় একটি গণমাধ্যম। যা পাহাড়ের মানুষ অনেক পড়তো। পত্রিকাটির পলিসিও ছিল শান্তিচুক্তি বিরোধী। তাই ব্যাটে-বলে মিলে যায় সুকুমারে জন্য। শুরু হয়ে যায় তার ইনকিলাবে লেখা। এভাবে নানা মিডিয়ায় কাজ করে আসছে আজ অবদি।

কোন এক সময় সুকুমার আমাকে বললো, ভাই আমি ছাত্রদল করতে চাই, আমাকে ছাত্রদলের কমিটিতে দায়িত্ব দিন। আমি বললাম, বড়ুয়ারা তো সাধারণত জাতীয়তাবাদী রাজনৈতিক দল করে না। তুমি করতে গেলে তোমার কি সামাজিক ভাবে কোন অসুবিধা হবে কি না? সে বললো, আমি সেই ট্রেডিশন ভাঙতে চাই এবং আমি প্রমান করবো, আমি প্রকৃত জাতীয়তাবাদী। সে থেকেই সুকুমার খাগড়াছড়ি জেলায় জাতীয়তাবাদের রাজনীতি করে গেল। সে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হল। ২০০৯ সালের ২৫ ডিসেম্বর জেলা বিএনপি'র সম্মেলন হল, কমিটি হচ্ছে। সুকুমারের আবদার তাকে যেন জেলা বিএনপি'র ১০১ নং সদস্য হিসাবে রাখি আমরা। কারণ তখন জেলা কমিটিগুলো ১০১ সদস্য বিশিষ্ট। আমরা রাখলামও তাকে সেই সর্বশেষ সদস্য হিসাবে। অবশ্য তার যোগ্যতা ও ত্যাগও ছিল। যেমন দল করার কারণে আওয়ামী সরকার তাকে জেলে নিয়েছে বারবার। ৯৬ এর সরকারের সময় আওয়ামী এক সন্ত্রাসী তাদের রিমান্ডকক্ষে তাকে ধরে নিয়ে হাতুড়ি দিয়ে তার সারা শরীরে নির্যাতন চালায় নির্মমভাবে।

হুম। তবে কয়েক বছর যাবত সে মানসিক যন্ত্রনা ও কষ্টের মাঝে দিনাতিপাত করেছে। হয়তো অজানা তার ব্যক্তিগত কোনো কারনে। তাই নিজেকে সে ভাসিয়ে দিয়েছিল কষ্ট লড়াইয়ের মাঝে। নিজেকে অবহেলা করেছে, আঘাত করেছে। সৃষ্টি করেছে কঠিন শারিরীক রোগ। চিকিৎসা করেনি, মনে হয় ইচ্ছা করেই। কারন সে থাকতে চায়নি আমাদের মাঝে, অভিমান করেছে বোধ হয়।


তাই সেই সুকুমার চলে গেল না ফেরার দেশে। আমরা আর তাকে কোনোদিন পাবো না। সে আজ সকালে মারা গেছে। রেখে গেছে তার দুটি নাবালক সন্তান, দারিদ্রতা এবং কিছু স্মৃতি। অবশ্য আমরা সরকারে থাকতে তার বউ ও আত্মীয়দের সরকারি চাকুরি দিয়েছিলাম। হয়তো এই চাকুরি দিয়েই দারিদ্রতার সাথে যুদ্ধ চালিয়ে যাবে তার সন্তান ও স্ত্রী। হ্যাঁ, সুকুমার তুমি ভেবো না। আমরা তোমার সন্তানদের পাশে থাকবো চিরকাল আমাদের সাধ্যমত। কারণ, সুকুমার তোকে আমিও অনেক স্নেহ করতাম রে। তোর চলে যাওয়ার পর তা বেশী করে বুঝতে পারছি। তোকে অনেক ভালবাসতাম রে। মাঝে গত কয়েক বছর তোর অভিমানি পাগলামিগুলোকে আদর করতাম বোধহয়।

সামাজিক গণমাধ্যম হিসেবে ফেসবুকের ব্যবহার কতোটুকু করছি আমরা?


.

ইদানিং মনে হচ্ছে আমাদের অনেকের কারনে ফেসবুক এর গুরুত্বটা একেবারে হালকা হয়ে যাচ্ছে। যদিও গত বছর আমি ফেসবুকের গুরুত্ব নিয়ে একটা বড় লেখা লিখেছিলাম। আসলে ফেসবুক হতে পারে অনেক গুরুত্বপুর্ন একটি মাধ্যম। কিন্তু অনেক বন্ধু এটার অপব্যবহার করছে।

দেখা যায় কেউ কেউ সকাল থেকে রাত পর্যন্ত কী কী করেন এর একটি ধারাবাহিক বর্ননা দিতে থাকেন, যা দেখে বা পড়ে অনেকের খুব বিরক্ত লাগে, অনেকে ফেসবুক থেকে ব্যাক করছে। অনেকেই যেমন সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার একটা ছবি দিয়ে লিখেন, আমি ব্রাশ করছি! কী দিয়ে নাস্তা খেলেন তাও লিখেন। আবার লিখেন আমি এখন ওই জায়গায় আছি, একটু পর ওই জায়গায় যাবো। হায়! আজ কাজের ব্যস্ততায় ভাত খেতে পারি নাই। আমি এখন ঘুমাতে যাচ্ছি। পরদিন ঘুম থেকে উঠে গতরাতে কী কী স্বপ্নে দেখলেন তাও আপলোড দেন। মনে হয় বাথরুমে গেলে কী কী করেন পারলে তাও দিয়ে দিবেন ফেসবুকে। এটা ঠিক নয়। এ অনুচিৎ। এটা অসৌজন্যতা।


আমাদের মনে রাখা উচিৎ, সামাজিক এ গনমাধ্যমে কী কী যেতে পারে। হ্যাঁ, ব্যক্তিগত অনেক কিছু যেতে পারে কিন্তু এমন একান্ত ব্যক্তিগত বা অতি নগন্য এমন কিছু দেয়া ঠিক নয়। কোনো ভাবেই সীমা অতিক্রম করা শোভন নয়। আমাদেরই উচিৎ ফেসবুককে গুরুত্বপূর্ন মাধ্যমে পরিণত করে তোলা, এতে সমাজ অনেক উপকৃত হবে। যেমন দেখুন, কালকের লঞ্চডুবির ভিডিও শুধুমাত্র একজন ফেসবুক ব্যবহারকারীই সারা পৃথিবীর মানুষের কাছে পৌছে দিয়েছে, যা টিভিগুলো ব্যাবহার করেছে। সে জন্য এর অপব্যবহার না করে যত্নবান হওয়া উচিৎ। বন্ধুরা, এটাকে মূল্যহীন না করে মূল্যবান করে তুলতে পারলে সমাজ ও আমরাই লাভবান হবো।

তাই গুরুত্ব বহন করে এমন কিছু ফেসবুকে দেয়া দরকার, যা দেখলে মানুষ ও বন্ধুরা জেনে উপকৃত হবেন, খুশি হবেন, হবেন আনন্দিত। এমন কিছু দেয়া উচিৎ, যা পেয়ে ফেসবুকের অন্য বন্ধুরা জ্ঞান অর্জন করতে পারবেন। যা দিবেন তা দেখে, পড়ে যেন সবাই মজা পায় বা যা দেখার সুযোগ এর আগে বন্ধুদের হয়নি। যা দেখে পুলকিত হবেন, এমন বিষয়গুলো ফেসবুকে আনা দরকার। যা খুশি তা দেয়া ঠিক নয়। বা একান্ত ব্যক্তিগত বা অতি হালকা বিষয়-আসয় তুলে ধরার আগে একবার চিন্তা করুন আরো গুরুত্বপুর্ন কি দেয়া যায়। ফেসবুক নিয়ে একটি জনপ্রিয় শ্লোগান আছে, 'Use Facebook for a cause', চলুন কোনো গুরুত্বপূর্ন কাজে ফেসবুককে ব্যাবহার করি আমরা।

রবিন হত্যাকাণ্ড ও ঈদের সেমাই-চিনি, গরু!


.

খবরে দেখলাম গত ২৭ জুলাই ১৪, রবিবার - রবিন নামে একজন তরতাজা যুবক ঢাকার টিপু সুলতান রোডে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে মারা গেছে। পুলিশও তাই বলছে। অবশ্য রবিনের ডেকোরেশন ব্যবসায়ী বাবা সহ আত্মীয়-স্বজন আত্মবিলাপ করছে আর রবিনকে পুলিশ পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে জোরালো অভিযোগ তুলেছে। কারণ হিসাবে বলছে, রবিনের ডেকোরেশন ব্যবসায় পুলিশ ঈদ উপলক্ষে চাঁদা দাবি করলে, রবিনরা দাবি অনুযায়ী পুলিশের প্রত্যাশিত টাকা দিতে পারেনি। তাই পুলিশ ক্ষোভ ও অভিমানে পরিকল্পিতভাবে ছিনতাইয়ের ঘটনা সাজিয়ে নিজ দোকানের পাশে অবস্থানরত রবিনকে ছিনতাইয়ের নায়ক বানিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দিয়ে হত্যাকর্মটি সমাপ্ত করেছে এবং পুলিশ পাশে দাঁড়িয়ে ঘটনাটি এনজয় করেছে! যদিও এবারের ঈদে ঢাকার প্রায় প্রতিটি অভিজাত এলাকার থানাগুলোকে ডেকোরেশনের দোকান থেকে 'উপহার' হিসাবে প্রাপ্ত সাজসজ্জা এনে অভিজাতভাবেই একেবারে ভারতীয় সিরিয়াল নাটকের বিয়ে বাড়ির মতোই সাজানো হয়েছে। যা ঢাকার জনগন দেখে খুবই আনন্দ সহকারে উপভোগ করেছে!


অন্যদিকে গত এক মাসে মিডিয়ায় দেখলাম, প্রায় ৫/৬ জন মানুষকে ঢাকার বিভিন্ন থানায় পুলিশ কতৃক বিভিন্ন কারনে হত্যার অভিযোগ এনেছে নিহতদের স্বজনরা। যদিও পুলিশ এ সকল ঘটনার দায় বাতিল করে দিয়েছে। এবং এ সকল নিহতদেরকে দাগি আসামী হিসেবে উল্লেখ করেছে। উল্লেখ্য এ সকল হত্যাকাণ্ডের একটির দায়ে এস.আই জাহিদ বর্তমানে কারাগারে আছে, তাকে মাননীয় আদালত রিমান্ডেও দিয়েছেন।

এখানে প্রশ্ন হলো, দাগি আসামী হলেই কি মেরে ফেলতে হবে? আর রবিনের ঘটনাস্থলেই বা পুলিশ কাকতালীয়ভাবে কী করে উপস্থিত ছিল? পুলিশ কি আগে থেকেই জানতো ওই দিন, ওই সময়ে, ওখানেই ছিনতাই হবে? তা না হলে সেদিন টিপু সুলতান রোডের ঘটনাস্থলে পুলিশ কী করে উপস্থিত থাকে? আমাদের দেশের পুলিশের সংখ্যা এমন স্তরে নাই যে প্রায় সকল এলাকা বা সব ঘটনাস্থলেই পুলিশের উপস্থিত থাকা সম্ভব! তাছাড়া একেবারে রবিনের দোকানের সামনেই বা কি করে ঘটনাটি ঘটলো, আর পুলিশওবা সেখানে কেনইবা ওই সময়েই দন্ডায়মান? বিষয়টি একেবারেই কাকতালীয় নাকি আমাদের ভাগ্যরেখা পরিবর্তন হয়ে গেল? নাকি দেশে বর্তমানে পাব্লিকের মাথাপিছু পুলিশ বেড়ে গেল?

রবিনের বাবার অভিযোগের পেছনে দেশব্যাপী আদিকাল থেকেই কিছু সত্যতার মিল খুজে পাওয়া যায়। যেমন, দেখা গেছে অতীত থেকেই প্রত্যেক ঈদে ও পুলিশ সপ্তাহ সহ পুলিশের নানা অনুষ্ঠানে থানা-পুলিশ এলাকার প্রায় সকল ব্যবসায়ীমহল, ব্যবসাকেন্দ্র, বৈধ-অবৈধ ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিবর্গ, সরকারি চাকুরিজীবি, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক দল থেকে চাঁদা নিয়ে থাকে। অবশ্য ঈদে পুলিশ ভাইয়েরা খুব মার্জিতভাবেই এ সকল ব্যক্তিকে বলেন, “দেখেন ঈদ আসছে। আপনারা তো বৌ-বাচ্চা নিয়ে ঈদ করবেন, কিন্তু আমাদের থানা ও পুলিশ লাইনের ভাইদের ঈদের কথা কি একটু চিন্তা করবেন না?”। রমজানে বলেন, “থানার সবাই মিলে একটু সেমাই চিনি খাবো”। আর কোরবানে বলেন, “একটু গরুর মাংস খাবো, সেজন্য কিছু টাকা দিয়ে সহায়তা করুণ”। অবশ্য দুর্বলতা আছে এমন ব্যক্তিভেদে কোথাও কোথাও সরাসরি টাকার অংকটা দাবি করে বসেন। কেউ যদি অপারগতা প্রকাশ করে, তখন পুলিশ ভাইয়েরা একটু বাঁকা করেই বলেন, “দেখেন আমাদেরকে কি আপনাদের কোন বিপদে লাগবে না?” ছোটখাট মানুষদের অবশ্য বলেন, “তুই কেমন করে কাজ/চলাফেরা করিস আমরা দেখে নেবো।” আর অবৈধ ব্যবসায়ীদের কিছু বলতেও হয় না, কী করতে হবে তা তারা বুঝে নেয়। বা পুলিশ ভাইদের বলেই দেয়, “ভাই আপনারা কি আমাদের কাছে চাইতে হবে? আমরাতো আছিই আপনাদের জন্য।” রাজনৈতিক নেতারা ভাবেন, পুলিশের হামলা-মামলার ব্যপার-স্যাপার আছে। নেতা-কর্মীদের বিপদে-আপদে এই ভাইদের লাগে। ইত্যাদি বিবেচনা করে একেবারে মিটিং করেই সিদ্ধান্ত নেয় পুলিশ ভাইদের উৎসবে কীভাবে টাকা দিয়ে সাহায্য করা যায়। এবং দরকার হলে পার্টির সবাই মিলেমিশে নিজেরা ভাগযোগ করেই পুলিশ ভাইদের চাঁদা দিয়ে ধন্য হন।

কী আর করা? পুলিশকে তো সবারই লাগে! যদি রাগ করে, তাহলে তো বিপদের আশংকা থেকে যায়। ইত্যাদি উপায়ে ঈদে পুলিশ টাকা উঠায়। কিন্তু এখানে প্রশ্ন থেকে যায়, এক থানায় কত পুলিশ থাকে এবং কত টন সেমাই চিনির প্রয়োজন হয়? দেখা যায় যা সেমাই চিনি লাগে তার হাজারগুন সেমাই চিনির টাকা উঠে যায়। কোরবানে এক থানায় বড়োজোর একটি গরু লাগে কিন্তু উল্লেখিত উপায়ে থানা এলাকার আর্থিক গুরুত্ব ভেদে অন্তত ৫০/১০০/১০০০ টি গরুর টাকা উঠে যায় এই মহতী উদ্যোগের মাধ্যমে! তাহলে পুলিশ ভাইয়েরা এই অতিরিক্ত টাকাগুলো দিয়ে কী করেন? এটা আম-আদমি জানতে চায়।

আমার উক্ত বর্ণনা যদি আংশিকভাবেও সঠিক হয়ে থাকে, তাহলে রবিনের বাবার অভিযোগের সত্যতা আমরা বুঝে নিতে পারি কিনা? অসুবিধা হওয়ার কথা নয়।

গতকাল গাজী টিভিতে দেখলাম পুলিশের এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বেনজির সাহেব জোর গলায় তার বক্তৃতায় বললেন, “আমরা দেশে রাজনীতির নামে নৈরাজ্য সৃষ্টি করতে দেবো না এবং আমরা তা নিকট-অতীতে সময়ে কঠিন হস্তে দমন করে সরকারকে নিরাপদে কাজ করতে সাহায্য করে আমাদের দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ আগামীতেও সফল হব”। কথা কিন্তু ভালই বলেছেন কমিশনার সাহেব। আমরা এখন তার কাছে আশা করছি, তিনি যেন অতিদ্রুত আইজিপি হয়ে সারা দেশে ঈদের নামে থানায় থানায় সেমাই-চিনি ও গরু খাওয়ার পুলিশি চাঁদাবাজিটি বন্ধ করে অন্তত একটা ক্ষেত্রে হলেও সরকারের পাশাপাশি জনগনকেও একটু নিরাপদ করবেন।

দেশে ও দেশের বাহিরে থাকা সবাইকে ঈদ মোবারক


.

দেশে ও দেশের বাহিরে থাকা সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। গাজার মানুষের জন্য মানবিক সমবেদনা জানাচ্ছি, কারণ তাদের জন্য এই ঈদ আসেনি। তাদের জন্য এই ঈদ মানে রক্তের সাগর পাড়ি দেয়া।

দেশের বাহিরে যারা ঈদ করছেন, আজকের দিনে তাদের মনটি ঈদ আনন্দের চেয়েও বিষাদ ও বেদনায় নীল হয়ে যায়। কারণ তারা আপনজনদের থেকে বিচ্ছিন্ন থেকে এই সুখের দিনটিতে খুবই ভারাক্রান্ত হয়ে পড়ে আপনজনদের অভাব অনুভব করেন। আমি জীবনের তিনটি ঈদ তাদের সাথে করতে পেরেছি, একটি ইউরোপে, একটি আমেরিকায় এবং আরেকটি পবিত্র মক্কায়। তাই অতি কাছ থেকে তাদের ঈদের দিনের কষ্টদায়ক মানসিক অবস্থা বুঝতে অসুবিধা হয়নি। আজ তাদের জন্যও রইলো আমার ঈদ শুভেচ্ছা ও সমবেদনা।


অবশ্য আমাকেও নিজেও জীবনের অনেকগুলো ঈদ এমনি কষ্টের মধ্য দিয়ে করতে হয়েছে, যেমন জীবনের অনেকগুলো ঈদ রাজনৈতিক কারণে কারাগারে করতে হয়েছে আপনজনদের ছেড়ে। অনেকগুলো ঈদ আত্মগোপনে থেকে করতে হয়েছে যা কিনা প্রবাসকালীন ঈদ উদযাপনকারীদের চেয়েও কষ্টদায়ক।

কী দুর্ভাগ্য! ঠিক এবারের ঈদও আমাকে করতে হচ্ছে একা, একেবারেই একাকী। পরিবার, প্রিয়জন, সহকর্মী ও এলাকার মানুষকে ছেড়ে। কারণ সরকার মাত্র কিছুদিন আগেও আবার আমার নামে ১৩ বছর আগের ঘটনা দেখিয়ে মিথ্যা মামলা দিয়ে রেখেছে, চেষ্টা করছে গ্রেফতার করতে। যদিওবা গত ৫ বছরই নানাভাবে হয়রানি করে যাচ্ছে।

সব সময় দেখে আসছি, ঈদের আগে, ছাত্রদের পরীক্ষার আগে, ঈদের ও পরীক্ষার কারনে কোর্টগুলো রাজনৈতিক এবং সাধারণ মামলাগুলোতে মানবিক বিবেচনায় জামিন দিয়ে বছরের বড় ফেস্টিভ্যালগুলো পালন করার সুযোগ করে দেয়। কিন্তু কী নির্মম! এই সরকারের ইচ্ছায় মাননীয় ও মহামান্য কোর্টগুলো আমাকে ও আমার মত এমন অনেককে জামিন দিয়ে ঈদটি উদযাপন করতে দিলো না প্রিয় মানুষগুলোর সাথে। দিলো না ঈদের সেই আনন্দঘন মোলাকাত করতে।
এতেও যদি সুখ পায়, ক্ষমতায় টিকে থাকা যাবে মনে করে এই অবৈধ সরকার, তবে সুখে থাকুন তথাকথিত প্রধানমন্ত্রী ও তার দলের হোতারা। কিন্তু সেটি বেশিদিনের জন্যে নয়। ইনশ-আল্লাহ অতি নিকটে আপনাদের করুণ পরিনতি অপেক্ষারত।

আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা।

গণমাধ্যম পরাধীন নয়, সাংবাদিকরাই পরাধীন


.

একটি বিষয় আমার মাথায় গত প্রায় ১০ বছর ধরে প্রায়ই ঘুরপাক খায়। অনেক সময়ই এই বিষয়ে কিছু লেখার ইচ্ছে জাগে, সময়ের অভাবে ক্ষ্রান্ত দিই। আজ আবার মাথায় আসায়, লিখতে বসলাম। আমার জানা মতে বা ধারনা মতে, বাংলাদেশের গণমাধ্যম জগতে জাতীয়তাবাদী সাংবাদিকদের সংখ্যা অনেক বেশি। এর প্রমাণ হচ্ছে, সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নির্বাচনে বেশিরভাগ ক্ষেত্রেই বিএনপিপন্থী সাংবাদিক প্যানেলের জয়ী হওয়া। অথচ এটি একটি প্রমানিত সত্য যে, গণমাধ্যম থেকে বিএনপি উপকৃত হবার বদলে সবসময় ক্ষতিগ্রস্থই বেশি হয়েছে। অর্থাৎ নিজেদের এতো বেশি সমর্থক সাংবাদিক থাকা সত্বেও বিএনপি গণমাধ্যম থেকে সুবিধা পাচ্ছে না। আমি কোনো অনৈতিক পক্ষপাতিত্ব বা সুবিধার কথা বলছি না। আমি নায্য সুবিধার কথা বলছি। যে হিসেবে গণমাধ্যমে বিএনপি’র সমালোচনা করা হয়েছে বা হচ্ছে, সেভাবে কি আওয়ামী লীগের করা হয়েছে বা হচ্ছে? বিএনপি সরকারে থাকাকালেও মারাত্মকভাবে একপেশেভাবে সমালোচিত হয়েছে, আবার বিরোধীদলে থেকেও হচ্ছে। আন্দোলন করলে বলে, হরতাল করে মানুষের ভোগান্তি সৃষ্টি করে। আর না করলে বলে, বিএনপি আন্দোলন করে না কেন বা বিএনপি আন্দোলন করতেই পারে না! কিন্তু বিএনপি'র শান্তিপূর্ন আন্দোলনে সরকারী নির্বিচারে গুলিবর্ষন ও গণ-গ্রেফতারের প্রসঙ্গটি কেউ উচ্চারণ করতেও রাজী নয়।




দল বা সরকার হিসেবে আওয়ামী লীগ বিএনপি’র চেয়ে ভালো করছে – এ কথা পাগলেও বিশ্বাস করবে না। একটি গণমাধ্যমের স্বতন্ত্র সম্পাদকীয় নীতিমালা থাকে। সেই নীতিমালা অনুযায়ীই সেই গণমাধ্যম পরিচালিত হবে, এটাই স্বাভাবিক। আমাদের দেশে অনেক সময় সেই ‘নীতিমালা’ ধরে রাখতে গিয়ে সাংবাদিকতার মূল নীতিমালা থেকে অনেক দূরে চলে যেতে হয় – এই কথায় বোধকরি সবাই আমার সাথে একমত হবেন। প্রতিবেদন বা মতামত লেখার সময় এখনও শতভাগ পেশাদারিত্ব নিয়ে সবসময় এই দেশের সাংবাদিকরা কাজ করছেন বা করতে পারছেন বলেও আমার মনে হয় না। তাই নিজেদের দলীয় দৃষ্টিভঙ্গির একটা ছাপ থাকবেই। কিন্তু কথা হচ্ছে, বিএনপি’র এতো বেশি সাংবাদিক থাকা সত্বেও আমরা সেই ছাপ খুঁজে পাওয়া তো দূরে থাক উল্টোটাই বেশি চোখে পড়ে কেন? এই সবগুলো প্রশ্নের উত্তর একই। প্রত্যেক সংবাদপত্রের পলিসি নির্ধারন করেন মালিকপক্ষ ও সম্পাদক। এটাই যেন এ দেশের রীতি। এর বাইরে যাবার সুযোগ কারও নেই, এবং বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যমের হর্তাকর্তারা বিএনপি-বিরোধী। বহুল প্রচলিত সংবাদপত্রের প্রায় সবগুলোরই মালিক ও সম্পাদক বা গুরুত্বপূর্ন পদগুলোতে বসে আছেন বিএনপি-বিরোধীরা। ফলে সাধারণ সংখ্যাগরিষ্ঠ সাংবাদিকরা সেই বেঁধে দেয়া নীতিমালার বাইরে যেতে পারেন না। আমি বলবো না, সেসব সম্পাদকের বা কর্মকর্তার এই পদে থাকার যোগ্যতা নাই। বাংলাদেশ জন্মের আগ থেকেই এ দেশে বাম-প্রগতিশীল বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনে জড়িতরাই অধিকাংশই ছিলেন বিভিন্ন গণমাধ্যমের কর্মী। এখনও সেই অবস্থা পাল্টায়নি। তবে পেশাদারিত্ব অল্প হারে হলেও, এখন বাড়ছে, এটাও সত্যি। বাম রাজনীতিতে জড়িতরা মার্ক্সবাদ, লেনিনবাদ বা অন্যান্য বিপ্লবী ধ্যান ধারণার সাথে জড়িত থাকেন। এর ফলে তাদের মেধা-মননে লেখনী জিনিসটা গেঁথে যায়। সেই কারণেই কিনা কি জানি, এই সাংবাদিকতা জগতে এদের অবস্থান ও কতৃত্ব বেশ ঈর্ষনীয়। বাংলাদেশের শীর্ষস্থানীয় বেশিরভাগ সম্পাদক, যুগ্ম সম্পাদক বা অন্যান্য গুরুত্বপূর্ন পদাধিকারী সাংবাদিকরা সেই কাতারে পড়েন। এদের কেউ কেউ হয়তো কোনো কারণে এখনকার সরকারের বিরোধীতা করছেন। কিন্তু এদের বেশিরভাগেরই মধ্য-ডান বিএনপি’র চেয়ে মধ্য-বাম আওয়ামী লীগই বেশি পছন্দ। এই পছন্দ রক্ষা করতে গিয়ে তারা অনেক সময়ই সাংবাদিকতার মূল আদর্শ থেকে অতিমাত্রায় বিচ্যুত হন। তাদের এই বিচ্যুতি বা পক্ষপাতিত্বের প্রভাব অনেক ব্যাপক হয়ে দাঁড়ায়। তাদের প্রভাবে প্রতিবেদক অনেক সময়ই অনেক সত্য প্রকাশ করতে পারেন না। একজন আওয়ামীপন্থী বা বিএনপিপন্থী সাংবাদিক নিজের সমর্থিত দলের বিরুদ্ধে গিয়ে সাধারণত মিথ্যা বলবে না। কিন্তু বাধ্য হলে তারা তাদের অপছন্দনীয় দলের অনেক নেতিবাচক সত্যও তুলে ধরতে পারে না। ঠিক এই জায়গায় ক্ষতিগ্রস্থ হয় বিএনপি, মানুষ পায় নেতিবাচক ধারনা। এই কারণে নেতিবাচক প্রচারণা বিএনপি’র চেয়ে আওয়ামী লীগকে অনেক কম পোহাতে হয়েছে এবং হচ্ছে।

গণমাধ্যম শিল্পে চাকুরী অনেক বড় বিষয়। চাকুরী গেলে, নতুন চাকুরী খুঁজে পাওয়া বেশ কষ্টসাধ্য। তাদের চাকুরীর কোনো গ্যারান্টি নেই। কখন যাবে, কখন আসবে, সেটা বলা মুশকিল। চাকুরী পাওয়া আর চাকুরী যাওয়া – দুইটিই অধিকাংশ সময় নির্ভর করে ব্যাক্তিগত সম্পর্কের উপর। বাংলাদেশে নতুন সাংবাদিকরা একটি কথা শুনতে শুনতে অভ্যস্ত। সেটি হলো সাংবাদিকতায় উপরে উঠার সিড়িই হলো সিনয়র সাংবাদিক বা পত্রিকার মালিক ও সম্পাদক পক্ষের সাথে ব্যাক্তিগত সম্পর্ক। আবার কর্তাবাবুদের মেজাজ মর্জির উপর নির্ভর করে প্রাপ্ত চাকুরির স্থায়িত্ব। তাই বাধ্য হয়েই চুপচাপ অনুগত থেকে কাজ করে যেতে হয় এখানে। নিজের পেশাদারিত্ব ও সত্য প্রকাশের সুযোগ খুব কমই আসে। এদিকে সম্পাদক সাহেবরা সারা বছর খালেদা-হাসিনা’র একনায়কতন্ত্র নিয়ে কথা বলেন। কিন্তু নিজেদের মিডিয়া হাউজে তাদের একনায়কতন্ত্রের কথা ভুলে যান। এই নিয়ে কথা বলবে কে? সেখানে একাধিপত্য খুব বেশি চলে। একজন পরিচিত সাংবাদিক জানালেন, আমরা সারাদেশে বিভিন্ন অনিয়ম নিয়ে লিখি। কিন্তু আমাদের মধ্যেই তো সবচেয়ে বড় অনিয়ম চলে। সরকার সাংবাদিকদের জন্য একটি বেতন-স্কেল বানালো। কিন্তু সামর্থ্য থাকা সত্বেও সেই বেতন-স্কেল মানছে কয়টি মিডিয়া হাউজের কতৃপক্ষ? গুটিকয়েক মিডিয়া হাউজ ছাড়া কেউই সেই স্কেলে পর্যন্ত বেতন দেয় না। বরং অফিস থেকে বলে দেয়া হয় বেতন কত সেটা যাতে বাইরে বলা না হয়! চাকুরির নিরাপত্তাহীনতা, স্বল্প বেতন – এই বিষয়গুলোই অধিকাংশ সাংবাদিকদের বাধ্য করে অনৈতিক সুবিধা নিতে। তারা না হয় অনৈতিক খবর প্রকাশ করে বা হূমকি দিয়ে কিছু আদায় করে নিতে পারেন, কিন্তু যেই সংবাদকর্মী ডেস্কে বসে কাজ করছে, তার কী অবস্থা? এদের মধ্যে যদিও গুটিকয়েক আবার মফঃস্বল সাংবাদিকদের থেকে কিছু সুবিধা নিয়ে থাকেন।

বিনাশুল্কে নিউজপ্রিন্ট আমদানির লাইসেন্সের আওতায় আমদানিকৃত কাগজ বেশিরভাগ মালিকই বিক্রি করে দেন। সেটা নিয়ে কি অনুসন্ধানী রিপোর্ট করেছে কেউ? না। কারণ সবাই তো মাসতুতো ভাই, কেউ কারো বিরুদ্ধে পারতপক্ষে যান না। সর্বত্র গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলা হয়। কিন্তু সাংবাদিকরা নিজেরাই যে নিজেদের গণমাধ্যমের কর্তাব্যক্তিদের কাছে পরাধীন, এই কথা বলবে কে?

ধরুন উদাহরনস্বরূপ বলা যায়, আমি কোনো বড় মিডিয়া হাউজের মালিক বনে যাই, আমাকে বা আমার কর্মকাণ্ডকে অপছন্দ করে, এমন সাংবাদিকরাও আমার বিরুদ্ধে আর লিখবে না এবং আমার প্রতি তাদের চাপা একটি মেকি সম্মানবোধ বেড়ে যাবে। কারণ যে কোনো সময়ই ঐ সাংবাদিকের আমার মিডিয়া হাউজেই চাকুরীর প্রয়োজন হয়ে পড়তে পারে। গণমাধ্যমে চাকুরীর ব্যাপারটি যে অত্যন্ত ভঙ্গুর জিনিস সেটা আগেই বলেছি। তাই যে কোনো সময়েই আমার হাউজে আসতে হতেই পারে তাদের। এ ভাবনা থেকে আমি যতই খারাপ ও সমাজে অপরাধী হিসেবে স্বীকৃত ব্যাক্তি হই না কেন, তারা আমার ব্যাপারে নিরব থেকে তাদের পেশাগত দায়িত্ব পালন করবে।

অনেক আগে একটি বিদেশী পত্রিকায় বাংলাদেশের গণমাধ্যমের ‘কর্পোরেটীয়’ হয়ে যাওয়া নিয়ে লেখালিখি হয়েছিল। বাংলাদেশের বড় কর্পোরেট হাউজের ধর্ণাঢ্য মালিকরাই এখন অধিকাংশ গণমাধ্যমের মালিক বনে যাচ্ছেন রাতারাতি। আপনি বাংলাদেশের সবচেয়ে বড় ধনীদের কাতারে আসলেই, আপনার গণমাধ্যম থাকাটা বাধ্যতামূলক হয়ে গেল। এটি খুবই উদ্বেগের বিষয়। এতে করে অনেক কর্পোরেট কোম্পানির অনিয়মের খবর বের হবে না। উন্নত বিশ্বে সংবাদপত্র মালিকদের প্রভাব কম থাকে, তবুও কিছুটা হলেও থাকে। কিন্তু আমাদের দেশে গণমাধ্যম খোলাই হচ্ছে নিজেদেরকে ভবিষ্যৎ বিপদ থেকে রক্ষা করার জন্য বা নিজেদের অপকর্ম ও অবৈধ কার্যক্রমকে আড়াল করার ঢাল হিসেবে ব্যাবহারের জন্য। একটু খেয়াল করে দেখুন, প্রায় সিংহভাগ গণমাধ্যমের মালিক হচ্ছেন বিভিন্ন কর্পোরট হাউজের মালিক, যাদের বিরুদ্ধে অভিযোগের পরিমাণ কম নয়। আবার একজনের একটি গণমাধ্যম থাকার অর্থ হলো, অন্য গণমাধ্যমগুলোকেও একটি বার্তা দেয়া। তা হলো, আমার বিরুদ্ধে বেশি বাড় বেড়ো না বাপু, তোমার সকল কিচ্ছা আমিও ফাঁস করে দিতে পারি। ফলে নিজেদের মধ্যে একটি অলিখিত চুক্তি ও সমঝোতা হয়ে যায়, একজন আরেকজনকে ঘাঁটাবে না। মিডিয়াকে এই বিপদজনক কর্পোরেট-করণের ব্যাপারেও কেউ সোচ্চার নয়। সোচ্চার হওয়ার জায়গাটা কোথায়? যেটি সোচ্চার হওয়ার জায়গা, সেই গণমাধ্যমের মালিকেরাই তো চান না, তাদের বিরুদ্ধে কেউ সোচ্চার হোক। এই সমঝোতার নীতির কারণে সমাজের ও রাষ্ট্রের অনেক অপকর্ম ফাঁস হয় না। কারণ এসব ধর্নাঢ্য ব্যাক্তিরা সবসময় সরকারের সাথে ভালো সম্পর্ক রাখে। ফলে তারা সরকারকেও ঘাঁটাতে চান না। অথচ এটি গণমাধ্যমের সংজ্ঞায় পড়ে না। তাদের এই নীতির প্রতিফলন ঘটে নিজেদের গণমাধ্যমের পলিসিতে। এর ফলে গণমাধ্যমে সরকারের অনেক অবৈধ কর্মকান্ড ফুটে উঠে না। এর মানে এই নয় যে, এসব গণমাধ্যম পরাধীন। বরং নিজেদের কর্পোরেট বাণিজ্য বাধাহীনভাবে প্রসারিত করার জন্যই তারা সত্যকে আড়াল করে সরকারের ওকালতি করে এবং সাংবাদিকদের সেভাবেই লিখতে বাধ্য করে। অথচ খেয়াল করে দেখুন কতো গালভরা শ্লোগান এদের। কারও ‘অসঙ্কোচ প্রকাশে দুরন্ত সাহস’, কারও ‘হাত বাঁধা থাকলেও চোখ খোলা’ থাকে, কেউ আবার ‘আংশিক নয় একেবারে পুরোপুরিই সত্য’, কারও আবার ‘হৃদয়ে বাংলাদেশ’। কিন্তু আদৌ কি তাদের শ্লোগানের মর্যাদা তারা রাখতে পারছে? নাকি এগুলো মেকি শ্লোগান? এর উত্তর আপনাদের জানাই আছে। অথচ এই গনমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাদের ভিত্তিই যদি এত দুর্বল হয়, তাহলে রাষ্ট্র তো দুর্বল হবেই, সরকার তো যা খুশী তা করবেই।

গাজা ও হিটলার


.

গতকালও অনেক মানুষ হিটলারকে গালি দিয়ে তাঁর নাম নিতো। কিন্তু হিটলার ইভা ব্রাউনকে নিয়ে দুনিয়া থেকে বিদায়ের আগে একটি কথা রেখে গিয়েছিল বিশ্বমানবের কাছে।

'আমি তাদের কিছু লোক তোমাদের জন্য রেখে গেলাম, আমি কেন তাদের সাথে এমন আচরন করেছিলাম। তোমরা যাতে তাদের বুঝতে পারো! চিনতে পারো!! এবং জানতে পারো!!! সেই জন্যেই।'

সাথে সাথে তাঁকেও যেন দুনিয়ার মানুষ বুঝতে পারে। এই ছিল হিটলারের শেষ ইচ্ছা। তাই এবং তাই হল, সত্য চিরকালই একটু দেরিতে প্রতিষ্ঠিত হয়। তাই আজ দুনিয়ার অনেক আজব মানুষ প্রয়াত হিটলারকে বলছে, "হিটলার দা গ্রেট"! এই এ মুহূর্তে খুব জানতে ইচ্ছে হয়, যদি গাজার আজকের এই নৃশংসতায় হিটলার নিজে শুনতে পেতো তাঁকে মানুষ সঠিক ও গ্রেট বলছে, তবে হিটলারের প্রকাশ কী হতো? ঘটনা এবং বাস্তবতা কি এমনি করেই ঘুরে দাঁড়িয়ে সময় ও কালকে আঙ্গুল তোলে? হুমম। উপরের ছবিতে আমরা নতুন হিটলারের আগমনবার্তা দেখছি নাতো!